নিউইয়র্ক ষ্টেট এসেম্বলীমেম্বার প্রার্থী বাংলাদেশী জয় চৌধুরীর ফান্ডরেইজিং

লেখক:
প্রকাশ: ৭ years ago

Manual2 Ad Code

নিউইয়র্ক : নিউইয়র্ক ষ্টেট এসেম্বলীতে বাংলাদেশী প্রার্থী জয় চৌধুরীর সমর্থনে ফান্ডরেইজিং ডিনার অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যায় নিউইয়র্কের জ্যাকসন হাইটস বেলোজিনো পার্টি হলে ফান্ড রেইজিং ডিনারে বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্রে মূলধারার নেতা নিউইয়র্ক ষ্টেট এসেম্বলী মেম্বার প্রার্থী জয় চৌধুরী, বাংলাদেশী কমিউনিটির সিনিয়র নেতা মোর্শেদ আলম, কাজী আজহারুল হক মিলন, ফখরুল আলম, বাংলাদেশ সোসাইটির সিনিয়র সহ সভাপতি আবদুর রহিম হাওলাদার, সেক্রেটারি রুহুল আমিন সিদ্দিকী, কোষাধ্যক্ষ মোহাম্মদ আলী, সাংস্কৃতিক সম্পাদক মনিকা রায়, এসেম্বলী ওমেন প্রার্থী মেরী জুবাইদা, আবু তালেব চৌধুরী চান্দু, ইমাম কাজী কাইয়ুম, আহসান হাবিব, কাজি শাখাওয়াত হোসেন সহ বাংলাদেশী ও এশিয়ান কমিউনিটির নেতৃবৃন্দ। এসেম্বলী প্রার্থী জয় চৌধুরী বলেন, বাংলাদেশীরা ঐক্যবদ্ধ হলে বিজয় আমাদের সুনিশ্চিত। নির্বাচিত হলে বাংলাদেশীসহ ইমিগ্র্যান্ট কমিউনিটির অধিকার আদায়ে কাজ করে যাবো।

 

 

Manual7 Ad Code

প্রধান অতিথি মোর্শেদ আলম বলেন, নিউইয়র্কে বাংলাদেশীদের নির্বাচিত প্রতিনিধি এখন সময়ের প্রয়োজন।

Manual4 Ad Code

 

 

Manual8 Ad Code

মূলধারার ইউনিয়ন নেতা মিলন রহমান বলেন, জয় চৌধুরী যুক্তরাষ্ট্রে দুইবার ৬০ হাজার স্টুডেন্টের নির্বাচিত প্রেসিডেন্ট ছিলেন। তার নেতৃত্বে নিউইয়র্কের গভর্ণর এন্ড্রোকুমোর বিরুদ্ধে আন্দোলন করে ভর্তি ফি কমিয়েছেন। নির্বাচিত হলে তিনি ইমিগ্র্যান্টদের অধিকারআদায়ের কাজ করবেন।

 

Manual8 Ad Code

 

চট্রগ্রামের সন্তান জয় চৌধুরী মাত্র ১০ বছর পূর্বে যুক্তরাষ্ট্রে এসেছেন। তিনি যুক্তরাষ্ট্রের নির্বাচিত স্টুডেন্ট প্রেসিডেন্ট, যুব ডেমোক্রেটের ট্রেজারার ছিলেন, তিনি আমেরিকান সেনাবাহিনী ও নিউইয়র্ক সিটি কাউন্সিলে কর্মরত রয়েছেন। নিউইয়র্কের বাংলাদেশী অধ্যুষিত জ্যাকসন হাইটস, উডসাইড ও এলমহার্ষ্টে এলাকায় এসেম্বলী ডিষ্ট্রিক্ট ৩৪ থেকে নির্বাচন করবেন। আগামী বছর জুনে ডেমোক্রেটের প্রাইমারী নির্বাচন অনুষ্ঠিত হবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code