নাচোলের হাটবাকইলে ইসলামী ব্যাংকের এজেন্ট আউটলেটের শুভ উদ্বোধন

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual3 Ad Code

একেএম.জিলানী,নাচোল(চাঁপাইনবাবগঞ্জ)
চাঁপাইনবাবগঞ্জের নাচোলের হাটবাকইলে ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং(এজেন্ট আউটলেট)’র শুভ উদ্বোধন করা হয়েছে। ব্যাংকের প্রধান কার্যালয় থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় ইসলামী ব্যাংক বালাদেশ লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মাহবুব-উল-আলম কেন্দ্রীয়ভাবে ফিতা কেটে সারা দেশের ১১টি জোনাল অফিসের ৫৫টি এজেন্ট শাখার শুভ উদ্বোধন করেন।
ইসলামী ব্যাংক রাজশাহী জোনের এসভিপি মোঃ শাহজাহান আলীর সভাপতিত্বে হাটবাকইল এজেন্ট আউট লেটের উদ্বোধনী অনুষ্ঠানে আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন ইসলামী ব্যাংক রহনপুর শাখা প্রধান ও ভিপি মোঃ সোলায়মান আলী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ৪নং জোমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুল হক, হাপানিয়া দোগাছী আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোঃ আব্দুল কাইউম, দোগাছি বরেন্দ্র স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ কাউসার আলী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, হাটবাকইল এজেন্ট আউট লেটের মালিক আহনাফ রাফসান ট্রেডিং এর স্বত্বাধীকারী মোঃ ইসারুল হক।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code