নাচোলে নেশা বন্ধ করতে এক ইউপি সদস্যর উদ্যোগ

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual3 Ad Code

নাচোল, (চাঁপাইনবাবগঞ্জ) :
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ১৪টি তালগাছের জটা কেটে ফেলে নেশা বন্ধ করতে এক ইউপি সদস্য ব্যাতিক্রমধর্মী উদ্যোগ গ্রহণ করেছেন। নাচোল ইউপির ২নং ওয়ার্ডের সূর্যপুর গ্রামে তাল গাছের জটা থেকে রস সংগ্রহ করে বিশেষ ব্যবস্থায় মাতিয়ে ওই রস নেশাখোরদের নিকট বিক্রি করে আসছিলো ওই গ্রামের ৫/৬জন যুবক। নাচোল সদর ইউনিয়নের (প্যানেল চেয়ারম্যান-২) মোকবুল হোসেন প্রথমে তাদের নিষেধ করলেও তার নিষেধ অমান্য করে যুবকরা তাল গাছ থেকে রস সংগ্রহ করছিলেন। তার নির্বাচনী এলাকার সুর্য্যপুর গ্রামের ৫/৬ জন যুবক চলতি মৌসুমে তালগাছ থেকে রস সংগ্রহ করে সেটি ২/৩ দিন রেখে বিশেষ ব্যবস্থায় মাতিয়ে রসের ব্যবসা করে আসছিলেন।
ইউপি সদস্যের নিষেধ অমান্য করলে তিনি গত শুক্রবার সকাল ৯ টা থেকে বেলা ১১টা পর্যন্ত ১৪টি তাল গাছের জটা কেটে ফেলেন। ফলে ওই এলাকায় নেশা বন্ধ হয়েছে। এ ব্যাপারে ইউপি সদস্য মোকবুল হোসেন বলেন, প্রশাসনের সহযোগিতায় আমার নির্বাচনী এলাকায় শতভাগ নেশা তৈরীর কারখানা বন্ধ হয়েছে। তবে নেশার জন্য বিখ্যাত নাচোল ইউপির ৩নং ওয়ার্ডের হাঁকরইল গ্রামটিতে আজও নেশা বন্ধ হচ্ছে না। এ ব্যাপারে আইন প্রয়োগকারী সংস্থার হস্তক্ষেপ কামনা করেছেন তিনি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code