নাজমা রহমান যুক্তরাজ্যের ক্যামডেন কাউন্সিলের মেয়র নির্বাচিত

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual5 Ad Code

লন্ডন অফিস :

Manual8 Ad Code

যুক্তরাজ্যের ক্যামডেন কাউন্সিলে মেয়র নির্বাচিত হয়েছেন সিলেটের মেয়ে নাজমা রহমান।

বৃহস্পতিবার (১৮ মে ২০২৩) তাঁকে দায়িত্ব প্রদান করা হয়েছে। এর আগে তিনি ডেপুটি মেয়রের দায়িত্বে ছিলেন।

আগামী এক বছরের জন্য কেমডেন কাউন্সিলের মেয়রের দায়িত্ব পালন করবেন নাজমা।

গতবছরের ৫ মে অনুষ্ঠিত স্থানীয় সরকার নির্বাচনে ওয়েস্টহ্যামস্টেড এলাকা থেকে লেবার পার্টির প্রার্থী হিসেবে দ্বিতীয়বারের মতো কাউন্সিলর নির্বাচিত হয়েছিলেন তিনি।

নাজমা রহমান পেশায় একজন পুষ্টিবিদ। এর আগে ২০১৮ সালের ৫ মে অনুষ্ঠিত নির্বাচনে তিনি একই দল থেকে প্রার্থী হয়ে প্রথমবারের মতো কাউন্সিলর নির্বাচিত হয়েছিলেন।

Manual1 Ad Code

ব্রিটেনের ক্যামডেন কাউন্সিলের স্থানীয় নির্বাচনে ওয়েস্ট হ্যাম্পস্টেড এলাকা থেকে টানা দ্বিতীয়বারের মতো কাউন্সিলর নির্বাচিত হওয়ার পর এবার মেয়র নির্বাচিত হয়ে চমক দেখালেন তিনি।

Manual2 Ad Code

নাজমা রহমান দীর্ঘদিন ধরে ব্রিটেনে লেবার পার্টির রাজনীতির সঙ্গে জড়িত। তিনি লেবার পার্টির কিলবার্ন এবং ওয়েস্ট হ্যামস্টেড শাখার সাধারণ সম্পাদক।

বঙ্গবন্ধুর নাতনি রেজওয়ানা সিদ্দিক টিউলিপ ব্রিটিশ পার্লামেন্টে এ আসন থেকে এমপি নির্বাচিত হন।

নাজমা রহমানের এই সাফল্যকে ব্রিটেনের মূলধারার রাজনীতিতে আরেকজন বাংলাদেশি নারীর বিরল সাফল্য বলে মনে করছে বাঙালি কমিউনিটি।

Manual6 Ad Code

নাজমা রহমান সিলেট সিটি করপোরেনের টানা চারবারের কাউন্সিলর ও মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কাউন্সিলর আজাদুর রহমান আজাদের সহধর্মিনী।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code