নাভালনিকে ভাঙার আহ্বান ডাক্তারদের

লেখক:
প্রকাশ: ৫ years ago

Manual3 Ad Code

ডেস্ক নিউজ, ঢাকা:

Manual4 Ad Code

রাশিয়ার কারাবন্দি বিরোধী নেতা অ্যালেক্সাই নাভালনিকে অনতিবিলম্বে অনশন ভাঙার আহ্বান জানিয়েছেন তার চিকিৎসকেরা। তা না হলে তিনি মারা যেতে পারেন বলে সতর্ক করেছেন তারা। শুক্রবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক অনলাইন প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। ৪৪ বছর বয়সী নাভালনি রাশিয়ার একজন সুপরিচিত বিরোধী নেতা। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কট্টর সমালোচক নাভালনি বর্তমানে রাশিয়ার কারাগারে আছেন। তিনি ৩১ মার্চ থেকে কারাগারে অনশন শুরু করেন। পিঠে তীব্র ব্যথা ও পায়ের অসাড়তার জন্য পর্যাপ্ত চিকিৎসাসেবা না পেয়ে অনশনে যান।

Manual8 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code