যেকারণে সৌদিতে সিনেমা হলের সংখ্যা বাড়ছে

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual5 Ad Code

নিউজ ডেস্কঃ ১৯৭০ সালের পর সৌদি আরবের ইসলামিক নেতারা সিনেমা হলগুলো বন্ধ করে দেন। এরপর দীর্ঘ ৩৫ বছর ধরে সেখানে কোনো সিনেমা হল ছিল না। কিন্তু নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পর, খুব অল্প সময়ের মধ্যেই দেশটিতে সিনেমা হলের সংখ্যা বেড়েছে।

Manual5 Ad Code

বর্তমানে দেশটিতে সিনেমা হলের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬০০টি। ২০২১ সালে সিনেমার বাজার থেকে সৌদি আরবের আয় হয় ৪৫০ মিলিয়ন মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩ হাজার ৮৫০ কোটি টাকা।

Manual7 Ad Code

মার্কিন সাময়িকী ‘ভ্যারাইটি’ এক প্রতিবেদনে জানিয়েছে, ২০২৫ সালে সৌদি আরব বিশ্বের দশম বৃহত্তম সিনেমা-বাজার হওয়ার পূর্বাভাস দিচ্ছে। প্রতিবেদনে আরো বলা হয়েছে, দুবাইভিত্তিক বিনোদন প্রতিষ্ঠান ‘ভক্স সিনেমা’ সৌদি আরবে নতুন নতুন প্রেক্ষাগৃহ নির্মাণের উদ্যোগ নিয়েছে। ১৬ বিলিয়ন সৌদি রিয়ালের বিনিয়োগে সিনেমা হলের সঙ্গে শপিংমল, ফ্যাশন হাউজ, বিনোদন ও দোকানপাট অন্তর্ভুুক্ত রয়েছে। যার ফলে আগামী পাঁচ বছরের মধ্যে বাড়বে আরো সিনেমা হল। এছাড়া সৌদি আরব বর্তমানে ড্যান্স মিউজিক ফেস্টিভ্যালের আয়োজনে জোর দিতে চায়।

Manual2 Ad Code

২০১৮ সালে সিনেমা হলের ওপর নিষেধাজ্ঞা তুলে নেওয়ার সিদ্ধান্ত নেয় দেশটির রাজপরিবার। একই বছর ১৮ এপ্রিল রিয়াদে চালু হয় দেশটির প্রথম সিনেমা হল। এরই মধ্যে দেশটিতে হলের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে দর্শকের সংখ্যাও।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code