নামাজে মাথা থেকে টুপি খুলে গেলে যা করণীয়

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual7 Ad Code

ধর্ম: নামাজ অবস্থায় টুপি পড়ে গেলে সিজদা বা বসা অবস্থায় এক হাত দিয়ে উঠিয়ে নেওয়া উত্তম। কিন্তু যদি এক হাত দিয়ে মাথায় পরা সম্ভব না হয় তাহলে টুপি না উঠিয়ে মাথা খোলা অবস্থায়ই বাকি নামায সম্পন্ন করবে। এক্ষেত্রে মাথা খোলা অবস্থায় নামাজ পড়লে কোনো অসুবিধা হবে না। প্রকাশ থাকে যে, দাঁড়ানো কিংবা রুকু অবস্থায় টুপি পড়ে গেলে তা উঠানোর চেষ্টা করা যাবে না। আর সিজদা বা বৈঠকের সময় এমনটি হলে উপরোক্ত পন্থায় উঠিয়ে পরে নিবে। সূত্র: ফাতাওয়া তাতারখানিয়া ১/২০৩; শরহুল মুনইয়া পৃ. ৪৪২; দুরারুল হুক্কাম ১/১১১; ফাতাওয়া হিন্দিয়া ১/১০২; রদ্দুল মুহতার ১/৬২৫

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code