নারীর ওপর হজ ফরজ হয় কখন

লেখক: Nopur
প্রকাশ: ২ years ago

Manual6 Ad Code

ডেস্ক রিপোর্ট:

জাকাতের ক্ষেত্রে যেমন নেসাবের শর্ত আছে, হজের ক্ষেত্রে এরকম নয়। বরং বাইতুল্লাহ পর্যন্ত যাওয়া-আসা এবং প্রাসঙ্গিক খরচাদির ব্যবস্থা থাকলেই হজ ফরজ হয়ে যায়।

Manual1 Ad Code

কেননা, আল্লাহ তাআলা বলেন, মানুষের মধ্যে যারা সেখানে পোঁছার সামর্থ্য রাখে, তাদের ওপর আল্লাহর জন্য এ ঘরের হজ করা ফরজ। (সূরা আল ইমরান ৯৭)

Manual8 Ad Code

তবে পুরুষের মতো আর্থিক ও শারীরিক সামর্থ্যবান হলেই নারীর ওপর হজ ফরজ হয় না, বরং নারীর জন্য কিছু অতিরিক্ত শর্ত পূরণ হওয়া জরুরি।

Manual5 Ad Code

যেমন, স্বামী বা মাহরাম ব্যতীত মহিলাদের হজে গমন শরিয়তের দৃষ্টিতে জায়েজ নয়, তাই মাহরামের হজের খরচ সম্পন্ন করার সক্ষমতা থাকা। কেবল নিজের হজ করার সামর্থ্য থাকলেও নারীর জন্য হজ ফরজ হয় না। (বাহরুর রায়েক ২/৩৩৯)

উল্লেখ্য, এটা ভিন্ন কথা যে, মাহরাম যদি ফরজ হজ করতে যায়, সেক্ষেত্রে তার সঙ্গে গেলে খরচ দেওয়ার প্রয়োজন হয় না।

Manual6 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code