নাহিদকে পরিষ্কার করতে হবে, কারা সেফ এক্সিট চায়: রিজওয়ানা হাসান

লেখক: Shiuly
প্রকাশ: ১২ মাস আগে

Manual8 Ad Code

ডেস্ক রিপোর্ট

নির্বাচন ও অন্তর্বর্তী সরকারের ঘূর্ণাবর্তে যখন নানা গুঞ্জন, তখনই নাহিদ ইসলামের সাম্প্রতিক বক্তব্য ঘিরে নতুন বিতর্কের জন্ম দিয়েছেন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, দেশের সংকটময় মুহূর্তে কখনোই পালিয়ে যাননি, ভবিষ্যতেও দেশের মাটিতেই থাকবেন।

Manual2 Ad Code

আজ বুধবার (৮ অক্টোবর) সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “আগামীতেও দেশে থাকবো। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামকেই পরিষ্কার করতে হবে, কারা সেফ এক্সিট চায়।”

এ সময় রিজওয়ানা হাসান আরও বলেন, অন্তর্বর্তী সরকারের অধীনে একটি অবাধ ও স্বচ্ছ নির্বাচন প্রত্যাশা করছেন তারা। সরকার নির্বাচন কমিশনকে পূর্ণ সহায়তা দেবে বলেও আশ্বস্ত করেন তিনি।

Manual2 Ad Code

নির্বাচনে অংশগ্রহণ প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, কোনও রাজনৈতিক দলের অংশগ্রহণ একান্তই তাদের আইনি অবস্থা ও রাজনৈতিক সিদ্ধান্তের ওপর নির্ভর করবে।

Manual2 Ad Code

সম্প্রতি একটি টেলিভিশন সাক্ষাৎকারে নাহিদ ইসলাম অভিযোগ করেন, উপদেষ্টা পরিষদের অনেকেই বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে গোপনে যোগাযোগ করছেন এবং নিজেদের ‘সেফ এক্সিট’ বা নিরাপদ প্রস্থানের পথ খুঁজছেন। তার এই মন্তব্যের প্রতিক্রিয়াতেই আজ রিজওয়ানা হাসান পাল্টা প্রশ্ন তুলেছেন; কারা সেই সেফ এক্সিট চায়, সেটি খোলাসা করার দায়িত্ব নাহিদেরই।

Manual4 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
  • কারা সেফ এক্সিট চায়: রিজওয়ানা হাসান
  • নাহিদকে পরিষ্কার করতে হবে
  • Manual1 Ad Code
    Manual3 Ad Code