নায়ক হওয়ার ইচ্ছে নেই: মুশফিক ফারহান

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual4 Ad Code

ডেস্ক নিউজ: কল রিসিভ করার পর প্রশ্নটা ছিল, কেমন আছেন? জবাবে বোঝা গেলো ফুরফুরে মেজাজে আছেন তিনি। কারণ, তার সর্বশেষ প্রচার হওয়া নাটক থেকে দর্শকের দারুণ সাড়া পাচ্ছেন। ‘গল্পটা প্রেমের’ নামের নাটকটি অন্তর্জালে অবমুক্তির চারদিনে ৩৬ লাখ ভিউ ছাড়িয়েছে।
বলছি তরুণ অভিনেতা মুশফিক আর ফারহানের কথা। ব্যতিক্রম সব চরিত্রে নিজেকে উপস্থাপনের অদম্য চেষ্টায় ডুবে থাকা এই অভিনেতা সঙ্গে কথা বললেন নানান বিষয়ে।
আলাপের শুরুটা হলো শেষ প্রকাশিত কাজ দিয়ে। এতে একজন পাগলের ভূমিকায় অভিনয় করেছেন তিনি। কাজের অভিজ্ঞতা জানিয়ে ফারহান বললেন, ‘এটা সত্যিই একটা চ্যালেঞ্জিং কাজ ছিল। কারণ, একজন সাধারণ যুবক, চাকরিজীবী কিংবা শিক্ষার্থীর আচার-আচরণ, পোশাক-সাজসজ্জা আমরা জানি। কিন্তু পাগল যে বেশে থাকে, সেটা তো আমরা পরিধান করি না। এটার জন্য মেকআপে প্রচুর সময় দিতে হয়েছে। এবং এই বেশভূষা নিয়ে কাজ করাও কিন্তু সহজ ছিল না।’
নাটক প্রচারের পর সেই কষ্টটা অনেকটাই ম্লান হয়ে গেছে দর্শকের সাড়ায়। জানালেন, প্রচুর দর্শকের ভালোবাসা পাচ্ছেন। মাহমুদ মাহিনের নির্মাণে এতে ফারহানের সঙ্গে দেখা গেছে সামিরা খান মাহিকে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code