বাংলাদেশে  উটের দুধের ব্যবসা করতে চান মিষ্টি জান্নাত

লেখক: Shiuly
প্রকাশ: ১ বছর আগে

Manual4 Ad Code
ডেস্ক রিপোর্ট
ঢাকাই চলচ্চিত্রের অভিনেত্রী মিষ্টি জান্নাত অভিনয়ের পাশাপাশি নায়িকা পরিচয়ের পাশাপাশি তিনি একজন চিকিৎসকও। ব্যবসায়িক কার্যক্রমেও যুক্ত রয়েছেন দুবাই এ সেখানে তিনি একটি ক্লিনিক খুলবেন। দাঁতের চিকিৎসার ক্লিনিক। নায়িকা পরিচয়ের পাশাপাশি তিনি একজন চিকিৎসকও। । ব্যক্তিগত কিছু ব্যস্ততার কারণে দীর্ঘদিন ধরে তিনি ক্যামেরার বাইরে ছিলেন। তবে শিগগিরই বড় বাজেটের দুটি চলচ্চিত্র নিয়ে পর্দায় ফিরছেন এই নায়িকা। পাশাপাশি একটি ওয়েব ফিল্মেও কাজ করছেন তিনি, যেখানে এক সাইকো কিলারের চরিত্রে দেখা যাবে তাকে।
সম্প্রতি সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন মিষ্টি জান্নাত। সেখানে উঠে আসে তার আসন্ন কাজ ও ব্যবসায়িক ব্যস্ততা নিয়ে নানা আলোচনা। তবে নায়িকা জানালেন, এবার নতুন ব্যবসা শুরু করতে যাচ্ছেন তিনি- আর সেটি উটের দুধের ব্যবসা। মিষ্টি জান্নাত বলেন, ‘আমি উটের দুধের চা খাই। এই দুধের ব্যবসা বাংলাদেশে শুরু করতে যাচ্ছি। খুব শিগগির লঞ্চ করব।’
কেন উটের দুধের ব্যবসা শুরু করতে চান, তারও ব্যাখ্যা দেন নায়িকা। বলেন, ‘আমি যেখানেই যাই, সেখানেই সবাই জিজ্ঞাসা করেন উটের দুধের চা কেমন লাগে? এখন থেকে আর এই প্রশ্নের মুখোমুখি হতে হবে না। কারণ তারা নিজেরাই এই দুধের স্বাদ কেমন তা জানতে পারবেন।’
নায়িকা জানালেন, সংযুক্ত আরব আমিরাত থেকে উটের দুধ আমদানি করবেন তিনি। মিষ্টি জান্নাতের কথায়, ‘উটের দুধ দুবাই থেকে বাংলাদেশে আমদানি করব। এই দুধ যাতে সবাই খেতে পারেন, এজন্য ২০০ মিলি. গ্রামের প্যাকেটও করা হবে।’
২০১৪ সালে ‘লাভ স্টেশন’ সিনেমার মাধ্যমে রুপালি পর্দায় ক্যারিয়ার শুরু করেন মিষ্টি জান্নাত। এরপর থেকে কাজ করে যাচ্ছেন নিয়মিত। ডেস্ক জেবি
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
  • বাংলাদেশ  উট দুধ মিষ্টি জান্নাত
  • Manual1 Ad Code
    Manual5 Ad Code