না ফেরার দেশে যুক্তরাষ্ট্র প্রবাসী সাংবাদিক আহমেদ মূসা

লেখক:
প্রকাশ: ৫ years ago

Manual8 Ad Code

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক প্রবাসী সাংবাদিক, লেখক ও নাট্যকার আহমেদ মূসা মারা গেছেন। স্থানীয় সময় শনিবার (এপ্রিল ১৭) সকালে একটি স্থানীয় হাসপাতালে তিনি মারা যান।

তিনি দীর্ঘদিন ধরে দুরারোগ্য ব্যাধি ক্যান্সারে ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর। তিনি স্ত্রী এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। নিউ ইয়র্ক থেকে প্রকাশিত সাপ্তাহিক আজকালের সম্পাদক জাকারিয়া মাসুদ জিকো তার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন।

জানা গেছে, আহমেদ মূসার ফুসফুসে দীর্ঘদিন ধরেই সমস্যা ছিল এবং বছরখানেক আগে ক্যান্সার ধরা পড়েছিল। কেমোথেরাপি চলছিল। গত প্রায় এক দশক যাবত তিনি যুক্তরাষ্ট্র প্রবাসী ছিলেন। শারীরিকভাবে বেশ অসুস্থতায় কাটাচ্ছিলেন তিনি।

নিউ ইয়র্কে শীত মওসুমে বাতাসে অক্সিজেনের ঘাটতিতে নি:শ্বাস নিতে কষ্ট হতো তার। শেষবার যখন কথা হয় তখন তিনি নাতিশীতোষ্ণ আবহাওয়ার স্টেট ফ্লোরিডায় চলে যাওয়ার কথা ভাবছেন বলে জানিয়েছিলেন। কিন্তু ফ্লোরিডায় যাওয়া হয়নি তার।

নিউ ইয়র্ক ছেড়ে ছেলের কর্মস্থল মিসৌরিতে চলে গিয়েছিলেন তিনি। নিয়মিত ছেলে ও মেয়ের বাসায় যাতায়াতের ফলে তিনি দু’স্থানেই বসবাস করতেন।

Manual7 Ad Code

আহমেদ মূসা ২০১১ সালে নিউ ইয়র্কে আসেন। তার স্ত্রী ডাইভারসিটি ভিসা (ডিভি) লটারিতে যুক্তরাষ্ট্রে ইমিগ্রান্ট হওয়ার সুযোগ পাওয়ায় তিনি তার সঙ্গে যুক্তরাষ্ট্র এসে প্রবাস জীবন শুরু করেন।

এরপর যুক্তরাষ্ট্রে আসে তার ছেলে ও মেয়ে। নিউ ইয়র্কে অবস্থানকালে তিনি প্রায় ৩ বছর নিউ ইয়র্ক থেকে প্রকাশিত সাপ্তাহিক আজকালের সম্পাদক হিসেবে কর্মরত ছিলেন।

সাংবাদিক, লেখক ও নাট্যকার আহমেদ মূসার মৃত্যুতে যুক্তরাষ্ট্রের বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ শোক প্রকাশ করেছেন। এছাড়াও শোক প্রকাশ করেছেন নিউ ইয়র্কের শীর্ষস্থানীয় ৮টি পত্রিকার সম্পাদকদের সমম্বয়ে গঠিত এডিটরস কাউন্সিলের সদস্যরা।

Manual7 Ad Code

তারা হলেন- সাপ্তাহিক ঠিকানার সম্পাদক এম এম শাহীন, সাপ্তাহিক বাঙালির সম্পাদক কৌশিক আহমেদ, সাপ্তাহিক পরিচয় সম্পাদক নাজমুল আহসান, সাপ্তাহিক বাংলা পত্রিকার সম্পাদক আবু তাহের, সাপ্তাহিক বাংলাদেশ সম্পাদক ওয়াজেদ এ খান, সাপ্তাহিক দেশ বাংলার সম্পাদক ডা. সারোয়ারুল হাসান চৌধুরী, সাপ্তাহিক জন্মভুমি সম্পাদক রতন তালুকদার, সাপ্তাহিক আজকাল সম্পাদক জাকারিয়া মাসুদ জিকো ও সাপ্তাহিক প্রবাস সম্পাদক মোহাম্মদ সাঈদ।

Manual6 Ad Code

 

Manual8 Ad Code

 

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code