নিউইয়রকে সড়ক দুরঘটনায় বাংলাদেশী উবার চালক নিহত

লেখক:
প্রকাশ: ৩ years ago

Manual3 Ad Code

ডেসক নিউজ : নিউইয়র্কের ব্রুকলিনের বেল্ট পার্কওয়েতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি উবার চালক রাকিবুল হাসান (২৪) নামের এক যুবক নিহত হয়েছেন।

Manual8 Ad Code

সোমবার ১৬ অক্টোবর ২০২৩, অনুমানিক রাত ১০.২৫ মিনিটে হাসানের গাড়িসহ তিনটি গাড়ির সংঘর্ষের ঘটনা ঘটে।

প্রাথমিক তদন্তে জানা যায়, হাসান কুইন্স বাউন্ড বেল্ট পার্কওয়ের পূর্বদিকে টয়োটা প্রিয়াস চালাচ্ছিলেন। তখন পিছন থেকে দ্রুত গতিতে আসা বিএমডাব্লিউর চালক হাসানের গাড়িতে ধাক্কা দেন। এতে হাসানের গাড়ি দুমড়ে-মুচড়ে যায়।

Manual1 Ad Code

গুরুতর আহত অবস্থায় এমএস হাসানকে স্থানীয় লুথারান মেডিকেল সেন্টারে নিয়ে গেলে সেখানে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Manual1 Ad Code

এদিকে আহত আরও দুই গাড়ির চালকে নিউয়র্কের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থা স্থিতিশীল। এই ঘটনায় এখনো কাউকে গ্রেফতার দেখানো হয়নি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code