নিউইয়রকে হবিগঞ্জ সদর সমিতির সভা

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual8 Ad Code

বিশেষ সংবাদদাতা : গত ১৯ মার্চ ২০২৩ খ্রিঃ তারিখে যুক্তরাষ্ট্র হবিগঞ্জ সদর সমিতি ইনক এর উপদেষ্টামন্ডলি ও কার্যকরি কমিটির এক যৌথ সভা নিউ ইয়র্কের জ্যাকসন হাইটস্থ নবান্ন রেস্টুরেন্টের পার্টি হলে অনুষ্ঠিত হয়। সাধারণ সম্পাদক জনাব মোঃ.আমির আলী এর পরিচালনায় অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন সমিতির সভাপতি মিয়া মোহাম্মদ আছকির। সভায় পূর্ব নির্ধারিত আলোচ্যসূচীর ওপর বিস্তারিত আলোচনা পূর্বক এতদসংক্রান্তে মতবিনিময় ও মতামত গ্রহণ করা হয়। সভায় আলোচনা-পর্যালোচনা শেষে সর্বসম্মতিক্রমে আগামী ২৩ জুলাই ২০২৩ খ্রিঃ তারিখে অত্র সমিতির বার্ষিক বনভোজন ও মিলনমেলার দিন ধার্য করা হয়।

Manual8 Ad Code

এই ব্যাপারে জনাব মোঃ তাজুল ইসলাম মানিক-কে আহবায়ক, জনাব মোহাম্মদ আব্দুল ওয়াহেদ-কে সমন্বয়কারী ও জনাব মোঃ মোস্তফা কামাল-কে সদস্যসচিব করে একটি উপ-কমিটি গঠন করা হয়।

Manual5 Ad Code

সভায় আরও উপস্থিত ছিলেন এটর্নি মঈন চৌধুরী, জনাব মুজাহিদ আনসারী, জনাব মোঃ ফজলুর রহমান চৌধুরী, জনাব ইব্রাহিম খলিল বারভূইয়া, জনাব এম উদ্দিন আলমগীর, প্রফেসর আব্দুর রহমান, জনাব মোঃ সামছুল হক, জনাব রকিব আহমেদ, আশিকুজ্জামান খান লিটন, জনাব আঃ করিম সামছুল, জনাব মাহমুদুল হাসান, জনাব জালাল উদ্দিন তালুকদার, জনাব আকবর হোসেন স্বপন, জনাব আবুল কালাম, জনাব শেখ মোস্তফা কামাল, আবু বকর সিদ্দিকী, মোহাম্মদ ফাতিম ও আবু তারিক প্রমুখ।

Manual2 Ad Code

সভায় নতুন কার্য নির্বাহি কমিটি গঠনের লক্ষ্যে জনাব ইব্রাহিম খলিল বারভূইয়া রিজু-কে প্রধান করে জনাব মোঃ ফজলুর রহমান চৌধুরী, জনাব গফ্ফার আহমেদ, জনাব মোঃ আজদু মিয়া ও প্রফেসর আব্দুর রহমান এর সমন্বয়ে পাঁচ সদস্য বিশিষ্ট এক নির্বাচন কমিশন গঠন করা হয়।
সভায় বৃত্তি প্রদান সংক্রান্তে বিস্তারিত আলোচনা পূর্বক জনাব গফ্ফার আহমেদ-কে প্রধান করে সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকের সমন্বয়ে একটি কমিটি গঠন করা হয়।

পরিশেষে সভাপতি মহোদয় উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন। এরপর প্রবাসী বাঙালি কমিউনিটির সুখ-দুঃখের নিত্য সাথী এটর্নি মঈন চৌধুরীর সৌজন্যে এক ডিনার পার্টির আয়োজন করা হয়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code