নিউইয়র্কে একদিনে ৩ বাংলাদেশী-আমেরিকান যুবকের মর্মান্তিক মৃত্যু : কমিউনিটিতে শোকের ছায়া

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual5 Ad Code

নিউইয়র্ক : নিউইয়র্কে পৃথক তিনটি ঘটনায় একদিনে অর্থাৎ গত ৫ আগষ্ট বুধবার তিনজন বাংলাদেশী-আমেরিকান যুবক মৃত্যুবরণ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাদের অকাল আর মর্মান্তিক মৃত্যুতে পরিবার তিনটিতে যেনো আকাশ ভেঙে পড়েছে। পাশাপাশি কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে, বিশেষ করে বাংলাদেশী অধ্যুষিত ব্রুকলীন, ওজনপার্ক আর ব্রঙ্কসবাসীরা চরমভাবে শোকাহত।

Manual8 Ad Code

মৃত্যুবরণকারী যুবকরা হচ্ছেন প্রথম আলো উত্তর আমেরিকা’র সাংবাদিক ও লেখক মাহবুব রহমানের দ্বিতীয় ছেলে মার্যান রহমান (২৫), কমিউনিটি অ্যাক্টিভিষ্ট তানভির মিয়া (২৮) ও নিউইয়র্কের জামিআ ইসলামিক সেন্টার (মসজিদ অফ উডহ্যাভেন)-এর ইমাম ও খতীব, বিশিষ্ট আলেম মাওলানা শায়েখ আসআ’দ আহমদ-এর বড় ছেলে মহসিন আহমদ (২৮)। এদের মধ্যে মার্যান একটি সুইমিং পুলে, তানভির লেক জর্জে সাঁতার কাটতে গিয়ে মৃত্যুকরণ করেন এবং মহসিন আহমদ-কে তার গাড়ীতে মৃত অবস্থায় পাওয়া যায়। তাদের মৃত্যুর সঠিক কারণ এখনো জানা যায়নি। তাদের নামাজে জানাজা শুক্রবার (৭ আগষ্ট) পৃথক পৃথক স্থানে বা মসজিদে অনুষ্ঠিত হবে বলে জানা গেছে। খবর ইউএনএ’র।

Manual5 Ad Code

সন্তানের সাথে প্রথম আলো উত্তর আমেরিকার সাংবাদিক মাহবুব রহমান

মার্যান রহমানের মৃত্যু: প্রথম আলো উত্তর আমেরিকার সাংবাদিক ও লেখক মাহবুব রহমানের দ্বিতীয় ছেলে মার্যান রহমান (২৫) ইন্তেকাল করেছেন। মার্যান সাংবাদিক মাহবুব রহমান ও উষা রহমান দম্পতির চার ছেলের মধ্যে দ্বিতীয়। জানা যায়, বুধবার (৫ আগষ্ট) রাত ১০টার দিকে কুইন্স এলাকার একটি সুইমিং পুল থেকে মার্যানকে উদ্ধার করে জ্যামাইকা হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে যাওয়ার পর সেখানেই মধ্যরাতে তাকে মৃত ঘোষণা করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যে, কার্ডিয়াক অ্যারেস্টের কারণে মার্যান রহমানের মৃত্যু হয়েছে। তার মৃত্যুর প্রকৃত কারণ জানতে ময়নাতদন্তের ফলাফল না আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে।

জানা গেছে, মেধাবী ছাত্র হিসেবে পরিচিত মার্যান রহমান নিউইয়র্কের বিখ্যাত ব্রুকলীন টেকে লেখাপড়া করেছেন। পরে পেনস্টেট ইউনিভার্সিটিতে স্নাতক সম্পন্নের আগেই ব্যবসায় জড়িয়ে পড়েন। বুধবার দিনভর প্রথম আলো উত্তর আমেরিকা অফিসে ছিলেন মাহবুব রহমান। সন্ধ্যার পর বাসায় গিয়ে ঘুমিয়ে পড়েন। মধ্যরাতের দিকে তার অন্য ছেলে ক্যালিফোর্নিয়া থেকে ফোন করে মার্যান রহমানের জীবন সংকটের কথা জানান এবং তাকে হাসপাতালে যেতে বলেন। এক পুত্রের কাছ থেকে আরেক পুত্রের খবর পেয়ে মাহবুব দম্পতি দ্রুত জ্যামাইকা হাসপাতালে ছুটে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের সন্তানের মৃত্যু সম্পর্কে অবহিত করেন। মার্যান রহমানের জানাজার নামাজ শুক্রবার (৭ আগষ্ট) বাদ জুমা (বেলা সোয়া ১টা) জ্যামাইকা মুসলিম সেন্টারে অনুষ্ঠিত হবে। এর আধ ঘণ্টা আগে থেকেই তার মরদেহ শেষবারের মতো দেখার ব্যবস্থা থাকবে। জানাজা শেষে তাকে লং আইল্যান্ডের ওয়াশিংটন মেমোরিয়াল-এর মুসলিম কবর স্থানে দাফন করা হবে।সাবেক ছাত্রনেতা, লেখক, সাংবাদিক ও রিয়েলটর ব্যবসায়ী এবং সিলেট সদর থানা এসোসিয়েশন অব আমেরিকা’র সাবেক সভাপতি মাহবুব রহমানের সন্তানের অকাল মৃত্যুতে কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে। সিলেট সদর থানা এসোসিয়েশন অব আমেরিকা ইনক’র অন্যতম উপদেষ্টা হাজী এনাম তাৎক্ষনিক প্রতিক্রিয়ায় মার্যানের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন।

Manual8 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code