নিউইয়র্কের আজকের নির্বাচনে জয় নিশ্চিত করতে পারবে বাংলাদেশিরা?

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual4 Ad Code

ডেস্ক রিপোর্ট, ঢাকা: যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে মঙ্গলবার অনুষ্ঠিত হচ্ছে স্থানীয়, স্টেট ও কংগ্রেশনাল প্রাইমারি-র ভোটগ্রহণ। এদিনের নির্বাচনে ব্যালট পেপারে থাকছে একজন নারীসহ অন্তত আটজন বাংলাদেশি-আমেরিকানের নাম। বাংলাদেশি রাজনৈতিক অ্যাক্টিভিস্টদের বিশ্বাস, এই প্রার্থীদের মধ্যে অনেকে সত্যিই কঠোর পরিশ্রম করেছে। নির্বাচনি প্রচারণায় করোনাভাইরাসের চ্যালেঞ্জ থাকলেও তাদের জয়ের জোরালো সম্ভাবনা রয়েছে। কুইন্সের মার্কিন কংগ্রেসের প্রতিনিধি গ্রেগরি মিকস এবং সাবেক বারটেন্ডার ও মেরিন ২৮ বছরের শানিয়াত চৌধুরীর মধ্যকার লড়াই দেখার মতো হবে বলে প্রতীয়মান হচ্ছে। ২০১৮ সালে আলেকজান্দ্রিয়া ওকাসিও-কর্টেজের প্রচারে ঘনিষ্ঠভাবে কাজ করেছিলেন শানিয়াত।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code