নিউইয়র্কের এস্টোরিয়ায় জমজমাট পথমেলা অনুষ্ঠিত

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual1 Ad Code

যুক্তরাষ্ট্র সংবাদদাতা : বর্ণাঢ্য আয়োজনে দীর্ঘ প্রায় এক যুগ পর এস্টোরিয়ায় অনুষ্ঠিত হলো ‘এস্টোরিয়া পথমেলা’। নিউইয়র্কের লং আইল্যান্ড সিটির প্রবাসী বাংলাদেশীরা সহ আশপাশের বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশীরা দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত প্রাণভরে মেলাটি উপভোগ করেন। বাংলাদেশের জাতীয় পতাকায় ঘেরা মঞ্চের পাশাপাশি এস্টোরিয়া ওয়েলফেয়ার সোসাইটি ইনক রোববার (২৪ জুলাই) এই মেলার আয়োজন করে। বেলা তিনটার দিকে একগুচ্ছ বেলুন উড়িয়ে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন ইউএস কংগ্রেসওম্যান নিদিয়া ভেলাসকুয়েজ ও সিটি কাউন্সিলওম্যান জুলি উন, আগামী নির্বাচনে ষ্টেট সিনেটর প্রার্থী নিয়ো মিকি। এসময় মেলা কমিটির নেতৃবৃন্দ সহ কমিউনিটি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Manual4 Ad Code

মেলায় আমন্ত্রিত অতিথি ছিলেন কুইন্স কাউন্টির ডিষ্ট্রিক্ট জজ এটর্নী সোমা সাঈদ, কুইন্স টুগেদার-এর পরিচালক জর্নাথন ফর্গাস, ভিজ্যুয়াল কনটেন্ট ডেভেলোপার ক্যারোলিনা ফ্রাঙ্কো, উডসাইড অব দ্যা মুভ-এর স্টীভ রেগা। এছাড়াও পথমেলায় ইউএস কংগ্রেসওম্যান ক্যারোলিন মেলোনির অফিস থেকে প্রতিনিধিত্ব করেন আরনি ব্রুক।

Manual1 Ad Code

মেলায় কমিউনিটি বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখার জন্য ইউএস কংগ্রেসওম্যান ক্যারোলিন মেলোনির অফিস থেকে সাপ্তাহিক পরিচয় সম্পাদক নাজমুল আহসান, টাইম টেলিভিশন-এর সিইও আবু তাহের, বাংলা পত্রিকার বিশেষ প্রতিনিধি সালাহউদ্দিন আহমেদ ও সাপ্তাহিক নবযুগ সম্পাদক সাহাব উদ্দিন সাগর সহ কয়েকজন কমিউনিটি নেতৃবৃন্দকে কংগ্রেশনাল সম্মাননা প্রদান করা হয়। আরো যারা কংগ্রেশনাল সম্মাননা পান তারা হলেন- ডা. মোছাম্মৎ রওনক জাহান, মোহাম্দ ইউনুফুল মামুন, ইঞ্জিনিয়ার মোহাম্মদ রহমান (সায়েম), মোহাম্মদ আলী, আমীন মেহেদী, সিরাজ উদ্দিন আহমেদ সোহাগ ও এস্টোরিয়া ওয়েলফেয়ার সোসাইটি ইউএসএ ইনক।

এছাড়াও সিটি কাউন্সিলওম্যান জুলি উন-এর পক্ষ থেকে কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গকে সাইটেশন প্রদান করা হয়। এরা হলেন আব্দুল হাসিম হাসনু, সাব্বির আহমেদ, কাজী কায়নাত মরিয়ম, মোহাম্মদ আলমগীর হোসেন, তানিম চৌধুরী, নিউজ প্রেজেন্টার ও উপস্থাপিকা দিমানেফার তিতি এবং এস্টোরিয়া ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি সোহেল আহমেদ ও সাধারণ সম্পাদক জাবেদ উদ্দিন।

এস্টোরিয়া ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি সোহেল আহমদ ও সাধারণ সম্পাদক মোহাম্মদ জাবেদ উদ্দিনের সার্বিক তত্ত্ববধানে মেলায় কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গের মধ্যে বাংলাদেশ সোসাইটি ও জালালাবাদ এসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক আতাউর রহমান সেলিম, জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকার সহ সভাপতি মিজানুর রহমান জগলু ও সাবেক সাধারণ সম্পাদক মিসবা মজিদ, এস্টোরিয়া ওয়েলফেয়ার সোসাইটির উপদেষ্টা দেওয়ান শাহেদ চৌধুরী ও হাজী আব্দুর রহমান, মৌলভীবাজার ডিষ্ট্রিক্ট এসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ ফজলুর রহমান, মৌলভীবাজার ডিষ্ট্রিক্ট সোসাইটির ভারপ্রাপ্ত সভাপতি সৈয়দ রুহুল, বিশ্বনাথ সমিতি ইউএসএ’র সাবেক সভাপতি মনির আহমেদ, কুলাউড়া এসোসিয়েশনের সাবেক সভাপতি জালাল আহমেদ সহ বসির খান, সালেহ চৌধুরী, জুনেদ চৌধুরী, তোফায়েল আহমেদ চৌধুরী, আবু তালেব চৌধুরী চান্দু, আহবাব চৌধুরী খোকন, আবুল বাসার মিলন, আজহারুল হক খোকা, আবুল কালাম, ফেরদৌস ভূইয়া, এহসানুল হক, এরশাদুল আমীন, মীর জাকির, কয়েস আহমেদ, এমদাদ রহমান তরফদার, আবু সোলায়মান, সাব্বির আহমেদ, আনোয়ার হোসেন, হারুনুর রশীদ প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের সাংস্কৃতিক পর্বে সঙ্গীত পরিবেশন করেন বাংলাদেশের জনপ্রিয় সঙ্গীত শিল্পী কালা মিয়া

Manual5 Ad Code

ও মরিয়ম মারিয়া সহ প্রবাসী শিল্পী কামরুজ্জামান বকুল, মনিকা দাস, বাউল ফখরুল, আমানত হোসেন আমান, গাজী এস এ জুয়েল, শাহেদ আহমেদ, বাবলী হক, মোহর খান ও শাহাদৎ সিয়াম। এাড়াও নৃত্য পরিবেশন করেন নিাতুন নেহার হেরা। সমগ্র অনুষ্ঠান উপস্থানায় ছিলেন টাইম টেলিভিশনের নিউজ প্রেজেন্টার দিমানেফার তিতি।

Manual6 Ad Code

সবশেষে ছিলো র‌্যাফল ড্র। এতে স্বর্ণের চেন, টিভি, ট্যাব সহ আকর্ষনীয় পুরষ্কার ছিলো। কমিউনিটি অ্যাক্টিভিষ্ট আবু হামিদ আহমেদ সহ যারা মেলা আয়োজন ও সফলতায় যারা বিশেষ সহযোগিতা করছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন জাবেদ উদ্দিন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code