নিউইয়র্কের ম্যানহাটানে বাংলাদেশীদের সমাবেশ থেকে ফাহিম হত্যা মামলার দৃষ্টান্তমূলক বিচার দাবি

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual5 Ad Code

নিউইয়র্ক সিটির ম্যানহাটানে ২৬৫ ইস্ট হিউস্টন স্ট্রিটে বাংলাদেশীদের এক সমাবেশ থেকে ‘পাঠাও’র সহ-প্রতিষ্ঠাতা ফাহিম সালেহ হত্যা মামলার দৃষ্টান্তমূলক বিচার দাবি করা হয়েছে। গত ২১ জুলাই মঙ্গলবার সন্ধ্যায় ঘটনাস্থল ফাহিম সালেহের বাসভবনের সামনে বাংলাদেশি-আমেরিকান কমিউনিটি কাউন্সিল-বিএসিসি’র আয়োজনে র‌্যালি-প্রার্থনা কর্মসূচিতে বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশী সহ অন্যান্য কমিউনিটির লোকজন অংশ নেন।

Manual4 Ad Code

অনুষ্ঠানের শুরুতেই নিষ্ঠুর-নির্মম হত্যাকান্ডের শিকার ফাহিম সালেহ’র আত্মার মাগরিফাত কামনায় বিশেষ প্রার্থনা করা হয়। এতে দোয়া-মুনাজাত পরিচালনা করেন মাওলানা মুফতি মো: মাঈনুল ইসলাম।
বাংলাদেশী-আমেরিকান কমিউনিটি কাউন্সিলের প্রেসিডেন্ট মোহাম্মদ এন মজুমদারের সভাপতিত্বে এবং সংগঠনের সেক্রেটারী নজরুল হকের সঞ্চালনায় সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন কমিউনিটি এক্টিভিস্ট হাফিজ মুফতি লুৎফুর রহমান কাশেমী, ফাহাদ সোলায়মান, সামাদ মিয়া জাকের, মঞ্জুর চৌধুরী জগলুল, কবি জুলি রহমান, করিম চৌধুরী, সারওয়ার চৌধুরী, নূর উদ্দিন সহ কমিউনিটি নের্তৃবৃন্দ।

Manual7 Ad Code

বক্তারা গ্রেফতারকৃত ঘাতক সহ এ নিষ্ঠুর-নির্মমতায় মদদদাতা কেউ যদি থেকে থাকে, তাদেরও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
সমাবেশ অংশগ্রহণকারীরা ফাহিমের ছবিসহ প্লে কার্ড হাতে নিয়ে ঘাতকের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানিয়ে বিভিন্ন শ্লোগান দেন।

উল্লেখ্য, বাংলাদেশি-আমেরিকান ফাহিম সালেহ (৩৩) নিউইয়র্কের ম্যানহাটানে ইস্ট হিউস্টন স্ট্রিটের ওপর ২৬৫ নম্বর বহুতল ভবনের সপ্তম তলায় দুই বেডরুমের এপার্টমেন্টে নৃশংস হত্যাযজ্ঞের শিকার হন। ১৪ জুলাই অপরাহ্নে পুলিশ এসে ওই এপার্টমেন্ট থেকে ফাহিমের খন্ড-বিখন্ড লাশ উদ্ধার করে। এর তিনদিন পর ১৭ জুলাই শুক্রবার ফাহিমের ঘাতক হিসেবে অভিযুক্ত তারই ব্যক্তিগত সহকারি ২১ বছর বয়েসী টাইরেস হ্যাসপিলকে পুলিশ গ্রেফতার করে।

Manual5 Ad Code

[youtube https://www.youtube.com/watch?v=P10QjAXpQsw?enablejsapi=1&autoplay=0&cc_load_policy=0&iv_load_policy=1&loop=0&modestbranding=0&rel=1&fs=1&playsinline=0&autohide=2&theme=dark&color=red&controls=1&]
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code