নিউইয়র্কের হাসপাতালে শর্তসাপেক্ষে দর্শনার্থী প্রবেশের নিষেধাজ্ঞা প্রত্যাহার হবে

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual5 Ad Code

নিউইয়র্ক : নিউইয়র্ক অঙ্গরাজ্যের গভর্নর অ্যান্ড্রু কুমো করোনাভাইরাস মহামারি চলাকালে হাসপাতালে দর্শনার্থী প্রবেশের নিষেধাজ্ঞা প্রত্যাহার করবেন বলে ঘোষণা দিয়েছেন। তবে এ ক্ষেত্রে কিছু শর্ত মেনে চলতে হবে দর্শনার্থীদের। ঠিক কতসংখ্যক দর্শনার্থী হাসপাতালে প্রিয়জনকে দেখতে যেতে পারবেন, সে বিষয়েও বিস্তারিত সিদ্ধান্ত নেওয়া হবে।

রিচমন্ড বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে প্রায় তিন সপ্তাহ আগে অঙ্গরাজ্যের একটি পাইলট প্রোগ্রামের অংশ হিসেবে সীমিতসংখ্যক দর্শনার্থীকে হাসপাতালে প্রবেশের অনুমতি দেওয়া শুরু করা হয়। এ ক্ষেত্রে দর্শনার্থীদের তাপমাত্রা পরীক্ষা করার পাশাপাশি তাদের কোভিড-১৯-এর জন্য প্রি-স্ক্রিন করা এবং ব্যক্তিগত প্রতিরক্ষামূলক সরঞ্জামাদি (পিপিই) সরবরাহ করা হয়।

এ বিষয়ে রিচমন্ড বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারের সভাপতি ও প্রধান নির্বাহী ড্যানিয়েল মেসিনা বলেন, হাসপাতালে আপনজনের সঙ্গে দেখা করতে পারাটা রোগী ও তাদের পরিবার উভয়ের সেরে ওঠার জন্যই গুরুত্বপূর্ণ। এ জন্য হাসপাতাল কর্তৃপক্ষ ক্রমাগত পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং সবদিক বিবেচনায় নিয়েছে।

Manual5 Ad Code

রিচমন্ড বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারের রোগী, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে নীতিটি যথাযথ বলে বিবেচনা করা হবে।

Manual2 Ad Code

হাসপাতালের মুখপাত্র আরও বলেন সব বিভাগই দর্শনার্থীদের হাসপাতালে প্রবেশের অনুমতি দিচ্ছে না। এমনকি প্রসবোত্তর বিভাগও এই মুহূর্তে বিধিনিষেধের আওতাধীন। তিনি দর্শনার্থীদের হাসপাতালে যাওয়ার আগে সংশ্লিষ্ট বিভাগের সঙ্গে যোগাযোগ করা উত্তম বলে জানান। প্রথম আলো উত্তর আমেরিকা

Manual4 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code