নিউইয়র্কে ওয়াক ফর হিউমিনিটি, ওয়াক ফর দবির চাচা কর্মসূচি পালন বাংলাদেশী আমেরিকান কালচারাল এসোসিয়েশনের

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual3 Ad Code
নিউইয়র্কে বাংলাদেশী-আমেরিকান কালচারাল এসোসিয়েশনের উদ্যোগে ওয়াক ফর হিউমিনিটি, ওয়াক ফর দবির চাচা কর্মসূচি পালিত হয়েছে।
২৪শে এপ্রিল শনিবার কমিউনিটির বিপুল সংখ্যক মানুষ উপস্থিত থেকে অনুষ্ঠানকে সফল করে তোলেন। বৈশ্বিক দুর্যোগ করোনা মহামারিতে আক্রান্তদের সাহায্যার্থে বৃটিশ-বাংলাদেশী শতবর্ষী নাগরিক দবিরুল ইসলাম চৌধুরী (দবির চাচা) তহবিল সংগ্রহ করে যাচ্ছে। এ মানবিক ফান্ডরেইজিং কার্যক্রমে যুক্তরাষ্ট্র প্রবাসীরা এতে অংশ নিয়ে একাত্মতা প্রকাশ করেন।

সংগঠনের সভাপতি আহবাব চৌধুরী খোকনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ স্পোর্টস কাউন্সিলের উপদেষ্টা জুনেদ আহমদ চৌধুরী, নিউইয়র্ক স্টেট আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহিন আজমল, বাংলাদেশ সোসাইটি বোর্ড অব ট্রাষ্টি আব্দুল হাসিম হাসনু, বাংলাবাজার বিজনেস এসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাইদুর রহমান লিকন, নিউইয়র্ক সিটি কাউন্সিলের আসন্ন ডেমোক্র্যাটিক প্রাইমারীর ডিস্ট্রিক্ট ১৮ (ব্রঙ্কস) থেকে কাউন্সিলম্যান প্রার্থী মির্জা মামুন রশীদ, বিএনপি নেতা সৈয়দ গৌছুল হোসেন, পার্কচেষ্টার জামে মসজিদের যুগ্ম সম্পাদক লোকমান হোসেন লুকু, জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকার সহ সভাপতি মনজুর চৌধুরী জগলু, বাংলাদেশি আমেরিকান কালচারাল এসোসিয়েশনের সহ সভাপতি কবি রেহানুজ্জামান, ফেঞ্চুগন্জ অর্গেনাইজেশনের সহ সাধারণ সম্পাদক শাহ বদরুজ্জামান রুহেল, কমিউনিটি এক্টিভিস্ট মোহতাসিম বিল্লাহ তোষার প্রমুখ। কর্মসূচী চলাকালীন ডোনেশন সংগ্রহ করা হয়।

Manual2 Ad Code

অনুষ্ঠানে যোগ দেয়া সকলের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান সংগঠনের সভাপতি আহবাব চৌধুরী খোকন।

Manual4 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code