নিউইয়র্কে করোনা সংক্রমণের কারণে দুটি মসজিদ বন্ধ

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual8 Ad Code

নিউজ ডেস্কঃ  নিউইয়র্কে আবার করোনার সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে। অনেক ধর্মীয় প্রতিষ্ঠান থেকেও আবার করোনা ছড়াচ্ছে বলে ধারণা করা হচ্ছে। বাংলাদেশিদের উদ্যোগে প্রতিষ্ঠিত ও পরিচালিত নিউইয়র্ক সিটির দুটি মসজিদের কয়েকজন মুসল্লির করোনা শনাক্ত মসজিদ দুটিতে নামাজ আদায় সাময়িক বন্ধ ঘোষণা করা হয়েছে। মসজিদ দুটি হচ্ছে জ্যামাইকার হিলসাইড ইসলামিক সেন্টার ও ব্রঙ্কসের পার্কচেস্টার ইসলামিক সেন্টার (পিআইসি)।

Manual6 Ad Code

হিলসাইড ইসলামিক সেন্টার কর্তৃপক্ষ এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, আমাদের মসজিদের কয়েকজন নিয়মিত মুসল্লি কোভিডে সংক্রমিত হওয়ায় সিডিসি গাইড লাইন মোতাবেক দুই সপ্তাহের জন্য মসজিদ বন্ধ থাকবে। ২০ জানুয়ারি ফজর থেকে শুরু হয়ে ২ ফেব্রুয়ারি পর্যন্ত মসজিদ বন্ধ থাকবে। আগামী ৩ ফেব্রুয়ারি ফজর থেকে আবার নিয়মিত নামাজ আদায় শুরু হবে। এই সময়কালে মসজিদের নিয়মিত মুসল্লিদের কোয়ারেন্টিনে থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে। এই সময়ে মসজিদ নিয়মিত স্যানিটাইজ করা হবে।

Manual8 Ad Code

অপরদিকে পার্কচেস্টার ইসলামিক সেন্টার (পিআইসি) কর্তৃপক্ষ এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, কমিউনিটিতে করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় সাময়িকভাবে ২৪ জানুয়ারি মাগরিব থেকে নামাজ আদায় বন্ধ থাকবে।

Manual5 Ad Code

যুক্তরাষ্ট্রে করোনায় মৃত্যুর সংখ্যা চার লাখ ২৮ হাজার ছাড়িয়ে গেছে। কেবল নিউইয়র্কেই ৪৩ হাজারের বেশি মানুষের মৃত্যু ঘটেছে করোনায়। বাংলাদেশিদের করোনায় মৃত্যুর সংখ্যা কেবল নিউইয়র্কেই ৩৫০ ছাড়িয়ে গেছে বলে মনে করা হচ্ছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code