নিউইয়র্ক প্রবাসী শিশু সাহিত্যিক মাহবুবুল আলমের মা শামসুন নাহার বেগম-এর প্রয়ান

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual2 Ad Code

হাকিকুল ইসলাম খোকন,সিনিয়র প্রতিনিধিঃ নিউইয়র্ক প্রবাসী শিশু সাহিত্যিক ও লেখক মাহবুবুল আলমের মা এবং ১৯৭১-এর মুজিবনগর সরকারের উপ সচীব প্রয়াত ইয়াকুব শরীফের সহধরমিনি শামসুন নাহার বেগম গত বুধবার,১ মার্চ নিউইয়র্কে মৃত্যুবরন করেন ।খবর বাপসনিউজ।মৃত্যুকালে মরহুমার বয়স হয়েছিল (৯৪) বছর ।মরহুমার ৭ সন্তান নিউইয়র্কে এ বসবাস করেন ।মৃত্যুকালের তার পাশেই ছিলেন ।মরহুমার স্বামী ও সন্তানরা ১৯৬১-এ মুক্তিযোদেধ অংশনিয়েছেন ।

Manual4 Ad Code

মরহুমার নামাজে জানাজা ২ মার্চ জামাইকা মুসলিম সেনটারে অনুষ্ঠাত হয়। ৩ মার্চ শুক্রবার লংআইল্যানডের ওয়াশিংটন মেমোরিয়াল সেনটারে দাফন করা হয় ।মরহুমার মৃত্যুতে তার সন্তানগন সবার কাছে দোয়া কামনা করেছেন । মরহুমার মৃত্যুতে প্রবাসী বাংলাদেশীগন গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। এক শোকবার্তায় মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

Manual8 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code