মার্কিন সেনাবাহিনীতে যোগ দিলেন বাংলাদেশি আমেরিকান মারইয়াম নূরইকবাল কায়্যূম

লেখক: Nopur
প্রকাশ: ৪ years ago

Manual7 Ad Code

বাংলাদেশি আমেরিকান তরুণী মারইয়াম নূরইকবাল কায়্যূম (২০) মার্কিন সেনাবাহিনীতে যোগ দিয়েছেন। নিউইয়র্কের জ্যাকসন হাইটস মোহাম্মদী সেন্টার ও এর স্বেচ্ছাসেবী শাখা এন্টি-টেরোরিজম এওয়্যারনেস ইউনিট এবং নিউইয়র্ক কাজী অফিসের পরিচালক ইমাম কাজী কায়্যূমের কন্যা মারইয়াম। মারইয়াম সম্প্রতি ইউ এস আর্মিতে প্রথম বাংলাদেশি আমেরিকান মেয়ে, যিনি ফুল টাইম একটিভ ডিউটি সোলজার হিসেবে যোগ দিলেন। এই যোগ দেয়া ছিল মারইয়ামের একান্ত ব্যক্তিগত ইচ্ছে।
ইমাম কাজী কায়্যূম জানান, আমেরিকার সাউথ ক্যারোলাইনা অঙ্গরাজ্যের বিখ্যাত ফোর্ট জ্যাকসন আর্মি ট্রেইনিং সেন্টার থেকে বেসিক ও এডভান্স ট্রেইনিং শেষ করে ভার্জিনিয়ার ইউএস আর্মি বেসে যোগ দিয়েছেন মারইয়াম। এ আগস্ট মাসেই সাউথ ক্যারোলাইনায় অনুষ্ঠিত ৩ দিনব্যাপী বিশেষ গ্রাজুয়েশন প্রোগ্রামে নিউইয়র্ক থেকে যোগ দেন কায়্যূম পরিবার। মারইয়াম ২০০২ সনের ২৫ ডিসেম্বর নিউইয়র্ক সিটির এলমহার্ষ্ট হাসপাতালে জন্মগ্রহন করেন। তিনি ইমাম কাজী কায়্যূমের তিন সন্তানের প্রথম সন্তান।

Manual6 Ad Code

ইমাম কাজী কায়্যূম জানান, নিউইয়র্কের হাইস্কুল সিস্টেম ভালো না লাগায় মারইয়াম কানাডার টরোন্টোর একটি হাইস্কুল থেকে গ্রাজুয়েশন সম্পন্ন করেন। গত বছরের প্রথম দিকে কানাডা থেকে আমেরিকা ফিরে এসে মারইয়াম তার ইচ্ছানুযায়ী ভর্তি হন প্যানসেলভেনিয়া স্টেট ইউনিভার্সিটিতে। সেখানে তাঁর কিছু সতীর্থদের দ্বারা উৎসাহিত হয়েই মারইয়াম ইউএস আর্মিতে যাওয়ার সিদ্ধান্ত নেন।
মারইয়াম নূরইকবাল কায়্যূম চান, সাহস করে তার মত ও তার বয়সী আরো বাংলাদেশী-আমেরিকান মেয়েরা যেন আমেরিকার উন্নত জীবন গড়ার এই পথে পা বাড়ান। এজন্য তিনি তাঁর পিতামাতার মতো বাকি পিতামাতাকেও সন্তানের ইচ্ছেকে সমর্থন করার আহ্বান জানান। ইউএস আর্মিতে কমিশন অফিসার হওয়ার জন্য মারইয়াম একই সাথে উচ্চ শিক্ষাও চালিয়ে যাবেন বলে জানিয়েছেন। প্রশিক্ষণ শেষে ইউএস ন্যাশনাল গার্ডে যোগ দেয়াই মারইয়ামের এখনকার লক্ষ্য। তিনি সকলের সকলের দোয়া প্রার্থী।

Manual2 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code