নিউইয়র্কে জ্যাকসন হাইটস বাংলাদেশি বিজনেস এসোসিয়েশন অব এনওয়াই-জেবিবিএ (গিয়াস-তারেক) এর ক্লিন জ্যাকসন হাইটস কার্যক্রম

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual1 Ad Code

নিউজ ডেস্কঃ  নিউইয়র্কে জ্যাকসন হাইটস বাংলাদেশি বিজনেস এসোসিয়েশন অব এনওয়াই-জেবিবিএ’র নবনির্বাচিত কমিটি (গিয়াস-তারেক) এর উদ্যোগে ক্লিন জ্যাকসন হাইটস কার্যক্রম শুরু হয়েছে। ২২ জানুয়ারি শনিবার বিকেলে জ্যাকসন হাইটসের ৭৩ স্ট্রিটে এ কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু করা হয়। খবর ইউএসএনিউজঅনলাইন’র।

Manual6 Ad Code

জেবিবিএ’র নবনির্বাচিত সভাপতি গিয়াস আহমেদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ তারেক এইচ খানের পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নিউইয়র্ক সিটি পুলিশ ডিপার্টমেন্টের কমিউনিটি অ্যাফেয়ার্স ইউনিটের পুলিশ অফিসার মাইক মিয়ানকো।

Manual5 Ad Code

এসময় আরও বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন জেবিবিএ’র সাবেক সভাপতি শাহ নেওয়াজ, বিশিষ্ট ব্যবসায়ী আসেফ বারি টুটুল, নবনির্বাচিত সহ সভাপতি মোল্লা এম এ মাসুদ ও মোহাম্মদ হাসান জিলানী, সহ সাধারণ সম্পাদক এমডি মফিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক আতিকুল ইসলাম জাকির, কার্যকরী সদস্য ডা. বর্ণালী হাসান এমডি, জেবিবিএ’র ‘টুকু-মুনি’র প্যানেলের বিজিত সাধারণ সম্পাদক প্রার্থী মুনির হাসান, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল খালেক, সঙ্গীত শিল্পী রানো নেওয়াজ প্রমুখ।

জেবিবিএ’র নবনির্বাচিত সভাপতি গিয়াস আহমেদ বলেন, তাদের নির্বাচনী প্রতিশ্রুতির অংশ হিসেবে তারা জ্যাকসন হাইটসকে গার্বেজমুক্ত করতে ক্লিন জ্যাকসন হাইটস কার্যক্রম শুরু করলেন। তিনি বলেন, জ্যাকসন হাইটসের ব্যবসায়ীদের জন্য আমরা কাজ করবো। নির্বাচনে আমরা যেসব ওয়াদা দিয়েছি সেসব অক্ষরে অক্ষরে পালন করবো ইনশাল্লাহ।

Manual2 Ad Code

সাধারণ সম্পাদক মোহাম্মদ তারেক এইচ খান বলেন, এই প্রথমবারের মতো কোনো নির্বাচিত কমিটি জ্যাকসন হাইটসকে গার্বেজমুক্ত করতে এমন তৎপরতা দেখিয়েছে যা কয়েক দশক ধরে জ্যাকসন হাইটস ব্যবসায়ীদের আসল দাবি ছিল। এই মাইনাস তাপমাত্রায় এটা সম্ভব করার জন্য আমাদের টিমকে ধন্যবাদ জানাচ্ছি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code