নিউইয়র্কে বারী হোম কেয়ারের তৃতীয় বাফেলো শাখার উদ্বোধন ২২ মে

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual8 Ad Code

ডেস্ক রিপোর্ট : হোম কেয়ার সার্ভিসে অনন্য সেবা এবং সাফল্যের ধারাবাহিকতায় আগামী ২২ মে নিউইয়র্কে ঊদ্বোধন হবে বারী হোম কেয়ারের তৃতীয় বাফেলো শাখার। এটি বারী হোম কেয়ারের অষ্টম শাখা এবং বাফেলোতে তৃতীয় শাখা। নিউইয়র্কে রয়েছে বারী হোম কেয়ারের ছয়টি শাখা। বাফেলোতে বর্তমান গ্রাহক এবং নতুন গ্রাহকদের চাহিদা ও সুবিধার্থে বাফেলো’র বাংলাদেশ প্লাজা, ৩১০১ বাইলে এভিনিউ বাফেলো-১৪২১৫ এই ঠিকানায় উদ্বোধন হবে বারী হোম কেয়ারের তৃতীয় বাফেলো কার্যালয়ের। যোগাযোগ – মো: মামুন ৩৪৭-৩৫৭-৪২৫৩। উল্লেখ্য, মোঃ মামুন অনেক বছর ধরে বাফেলোতে একজন সফল রিয়েল এস্টেট ব্যবসায়ী হিসেবে কমিউনিটির অত্যন্ত প্রিয় মুখ। তিনি বাফেলোতে বাংলাদেশ প্লাজার কর্নধার।

আড়ম্বরপূর্ণ এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বারী হোম কেয়ারের সিইও আসেফ বারী, চেয়ারম্যান মুনমুন হাসিনা বারী। এর আগে গত বছর বাফেলোতে উদ্বোধন হয় বারী হোম কেয়ায়ের প্রথম এবং দ্বিতীয় বাফেলো শাখার। যোগাযোগ: ৭১৬-৮৯১-৯০০০, ৭১৬-৪০০-৮৭১১, ৭১৬-২৯২-৮৫২৬, ৭১৬-৮৯১-৯০০০, ৭১৬-৪০০-৮৭১১, ৭১৬-২৯২-৮৫২৬। কমিউনিটির গন্যমান্য ব্যাক্তিবর্গ এবং প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকদের আগামী ২২ মে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য বারী হোম কেয়ারের পক্ষ থেকে আমন্ত্রণ জানানো হয়েছে।

Manual3 Ad Code

নিউইয়র্কে হোম কেয়ার সার্ভিসের জন্য অন্যতম নির্ভরযোগ্য প্রতিষ্ঠান বারী হোম কেয়ার দীর্ঘদিন ধরে কমিউনিটিতে অসুস্থ, শারীরিকভাবে চলাফেরায় অক্ষম এবং প্রবীণদের সেবা দিয়ে আসছে নিষ্ঠা এবং দক্ষতার সাথে। প্রতিষ্ঠানটি নিউইয়র্ক স্টেটের আইন মেনে সহজ পদ্ধতিতে হোম কেয়ার সার্ভিস দিয়ে থাকে, দ্রুততার সাথে হোম কেয়ার সেবা চালু করার নিশ্চয়তা দান করে এবং ঘরে বসে উপার্জনে সহায়তা করে। নিউইয়র্কের জ্যাকসন হাইটস, জ্যামাইকা, ব্রঙ্কস, লং আইল্যান্ড, ওজোনপার্কে বারী হোম কেয়ারের সকল শাখায় তাদের কার্যক্রম চালু রয়েছে এবং সাফল্যের সাথে এগিয়ে করেছে। উল্লেখ্য, বাফেলোতে বাঙালি কমিউনিটির সুবিধার্থে বারী হোমকেয়ার দুটি অফিস থেকেই বাফেলোবাসীদের জন্য হোমকেয়ার সার্ভিসেরসকল সুবিধা প্রদান করা হবে। প্রতিষ্ঠানটির কর্নধার আসিফ বারী বলেন, “আমরা সকলের দোয়া প্রার্থী। প্রত্যাশা করব, বরাবরের মত এবারের অগ্রযাত্রাতেও আপনাদের সকলের দোয়া এবং শুভকামনা বারী হোম কেয়ারের সাথে থাকবে।”
উল্লেখ্য, আসেফ বারী গত কয়েক দশক ধরে কমিউনিটির সেবায় নিবেদিতপ্রান একজন ব্যক্তিত্ব। তিনি বাংলাদেশী-আমেরিকান লায়ন্স ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি, নর্থ বেঙ্গল ফাউন্ডেশনের উপদেষ্টা, রংপুর জিলা সমিতির সভাপতি হিসেবে কমিউনিটির মানুষের জীবনমান উন্নয়নে এবং বিভিন্ন সংকটকালীন সময়ে কান্ডারীর ভূমিকা পালন করেছেন। প্রেস বিজ্ঞপ্তি

Manual5 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code