অবাধ নির্বাচনের তাগিদ দিলো যুক্তরাষ্ট্র

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual2 Ad Code

নিউইয়র্ক প্রতিনিধি: বাংলাদেশের আগামী সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে আয়োজনের ওপর আবারও তাগিদ দিয়েছেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের বেসামরিক নিরাপত্তা, গণতন্ত্র ও মানবাধিকারবিষয়ক আন্ডার সেক্রেটারি উজরা জেয়া।

নিউইয়র্কে স্থানীয় সময় সোমবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে উজরা জেয়া ও বাংলাদেশের পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেনের মধ্যে আলোচনা হয়।

Manual8 Ad Code

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে (সাবেক টুইটার) বাংলাদেশ সময় মঙ্গলবার বিষয়টি নিয়ে উজরা জেয়া টুইট করেন।

পররাষ্ট্র সচিবের সঙ্গে নিজের একটি ছবি পোস্ট করে তিনি লেখেন, জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৮তম অধিবেশনের ফাঁকে বাংলাদেশের পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে।

Manual4 Ad Code

পোস্টে অবাধ ও সুষ্ঠু নির্বাচন, মতপ্রকাশের স্বাধীনতা এবং রোহিঙ্গাদের মানবিক সহায়তার গুরুত্ব নিয়ে আলোচনা করতে ফের বৈঠক অনুষ্ঠিত হওয়ার বিষয়টিও উল্লেখ করা হয়।

Manual8 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code