নিউইয়র্কে সর্বজনীন প্রাক-বড়দিন উৎসব

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual1 Ad Code

ডেস্ক রিপোর্ট: নিউইয়র্কে সম্প্রতি বড়দিনের পূর্বে অনুষ্ঠিত হলো সার্বজনীন প্রাক-বড়দিন উৎসব। রিচ বাংলা মিশন, কাটরিন লাভ ফর বাংলাদেশ ও গ্লোবাল বাংলা মিশনের যৌথ উদ্যোগে গত ২৩ শে ডিসেম্বর বিকাল ৬:৩০ মিনিটে জ্যাকসন হাইটসের নবান্ন রেস্টুরেন্ট পার্টি হলে প্রাক-বড়দিন উৎসবের আয়োজন করা হয়। অনুষ্ঠানে খ্রীস্টবিশ্বাসী, আমন্ত্রীত অতিথি ও কমিউনিটির সুধীজনের উপস্থিতে উচ্ছাস ও আনন্দের প্রাক-বড়দিন উদযাপন করা হয়। শুরুতে সঞ্চালক রেভাঃ যোষেফ ডি বিশ্বাস সকলকে অভ্যর্থনা জানান।অতিথিদের উপস্থিতিতে ক্রিসমাসের কেক কাটা হয়। বড়দিনের ধর্মিয় গান পরিবেশন করেন জর্জ পিন্টু অধিকারী ও তার দল। বাইবেল পাঠ করেন পিয়ালী বৈদ্য, প্রারম্ভিক প্রার্থনা করেন অল ন্যাশন চার্চ বাংলা গ্রুপের পালক রেভাঃ ড. এ্যালড্রিন পি বৈদ্য।

Manual6 Ad Code

আয়োজকদের পক্ষ থেকে উপস্থিত সকলকে স্বাগত জানান রিচ বাংলা মিশনের পরিচালক রেভা. ড. প্রদীপ দাস, ক্যাটরিনা লাভ ফর বাংলাদেশ-এর প্রতিষ্ঠাতা কেলভিন মন্ডল, গ্লোবাল বাংলা মিশন এর পরিচালক ও ইভ্যানজেলিক্যাল বাংলা চার্চ পালক রেভা: যোষেফ ডি বিশ্বাস। অনুষ্ঠানে প্রধান অতিথির হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সেন্টার রিচ বাইবেল চার্চ-এর মিশন চেয়ারপ্যারসন জন হওয়েল। বিশেষ অতিথি হিসেব বক্তব্য রাখেন ডেমোক্রাটিক ডিস্ট্রিক্ট লিডার এ্যাট লার্জ এটর্নি মঈন চৌধুরী, শো- টাইম মিউজিকের কর্ণধার আলমগীর খান আলম, জেএফকে বাংলাদেশি ওয়েলফেয়ার এসোসিয়েশনের ফাউন্ডার সেক্রেটারি গফুর খান, ইভ্যানজেলিক্যাল বেংগলী চার্চ-এর ওয়ারশীপ পাস্টর জর্জ পিন্টু অধিকারী প্রমুখ। বিজয়ের মাসে দেশের গানপরিবেশন করেন মনিকা দাস, বাদ্যে ছিলেন ঢোলক শফিক মিয়া।

অনুষ্ঠানে আরো সংগীত পরিবেশন শেলী বড়ুয়া, তম কর। সেন্টা ক্লস সেজে সকলের মাঝে উপহারবিতরণ করেন গ্লেন গার্থী যা উপস্থিত সকলকে আনন্দ দেয়।

Manual5 Ad Code

উল্লেখ উক্ত তিন সংগঠন বিগত ২০১৬ সাল থেকে কমিউনিটির প্রিয় মানুষদের নিয়ে বড়দিন উৎসব উদযাপন করে আসছে ধারাবাহিকভাবে।

Manual3 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code