

ডেস্ক নিউজ, ঢাকা: সরকার আরও ১০০টি কারিগরি স্কুল ও কলেজ স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে। দেশ-বিদেশে শ্রমবাজারে চাকরির সুযোগ বাড়াতে যুব সমাজকে দক্ষ করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।এ লক্ষ্যে দেশের ১০০টি উপজেলায় বৃত্তিমূলক শিক্ষা ও প্রশিক্ষণ সুবিধা সম্প্রসারণে অবকাঠামোও স্থাপন করা হবে।শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ এ উদ্যোগ নিয়েছে।এর জন্য ‘১০০টি উপজেলায় একটি করে টেকনিক্যাল স্কুল ও কলেজ স্থাপন’ শীর্ষক প্রকল্প নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
পরিকল্পনা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে এ তথ্য। সূত্র জানিয়েছে, প্রকল্পটি একাধিকবার সংশোধনের প্রস্তাব করা হয়েছে। এসব সংশোধনীতে ব্যয়ও বেড়েছে।