লন্ডনে ছাতক এডুকেশন ট্রাষ্ট ইউকের অভিষেক ও পরিচিতি সভা অনুষ্ঠিত

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual5 Ad Code

যুক্তরাজ্য অফিস :

যুক্তরাজ্যের পূর্ব লন্ডনে ছাতক এডুকেশন ট্রাষ্ট ইউকের অভিষেক ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

২২ নভেম্বর মঙ্গলবার সন্ধ্যায় পূর্ব লন্ডনের একটি অভিজাত হলে অভিষেক অনুষ্ঠান ও পরিচিতি সভার প্রথম পর্বে সংগঠনের পৃষ্ঠপোষক এস এম সুজন মিয়ার সভাপতিত্বে ও সাবেক কাউন্সিলর রুহুল আমিনের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেথনালগ্রীন ও বো আসনের লেবার দলীয় এমপি রুশনারা আলী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লন্ডনস্থ বাংলাদেশ মিশনের মিনিষ্টার কাউন্সিলর (প্যলিটিকেল) জাহিদ উল ইসলাম।

Manual8 Ad Code

এসভায় আলহাজ রুহুল আমিনকে সভাপতি ও আনসার আহমেদ উল্লাহকে সাধারন সম্পাদক এবং আসকর আলীকে কোষাধ্যক্ষ করে ৫১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি ঘোষনা করা হয়। নতুন কমিটির সদস্যদের শপথ পড়ান লন্ডনস্থ বাংলাদেশ মিশনের মিনিষ্টার কাউন্সেলর (প্যলিটিকেল) জাহিদ উল ইসলাম।

Manual6 Ad Code

প্রধান অতিথি ও বিশিষ্ট অতিথি তাদের বক্তব্যে বলেন ছাতক এডুকেশন ট্রাস্টের আত্মপ্রকাশ একটি মহতী উদ্যেগ। তারা আশা করেন এই ট্রাস্ট ছাতক এলাকার গরিব, অবহেলিত ও সুবিধাবঞ্চিত ছেলে মেয়েদের শিক্ষার ব্যাপারে সহযোগিতা ও কারিগরী শিক্ষা প্রদান করবে।

শুভেচ্ছা বক্তব্য রাখেন সভাপতি আলহাজ রুহুল আমিন, সাধারণ সম্পাদক আনসার আহমেদ উল্লাহ, সাবেক টাওয়ার হ্যামলেটস্ লিডার হেলাল আব্বাস, কাউন্সিলর মতিনউজামান, সাবেক ডেপুটি মেয়র কাউন্সিলর শহীদ আলী, কমিউনিটি নেতা মকদ্দুস আলী, কমিনিটি নেতা ট্রাস্টী সেলিম আহমেদ সিদ্দেকী, কাউন্সিলর আব্দাল উল্লাহ, কাউন্সিলর ফারুক আহমেদ, কাউন্সিলর লিলু আহমেদ, সাবেক কাউন্সিলর কাহার চৌধুরী, সহ সভাপতি মৌলানা মহম্মদ মুজাহিদ উদ্দিন, সহ সভাপতি আকমল হোসাইন, যুগ্ন সম্পাদক মনসুজ জামান মোহন, যুগ্ন সম্পাদক প্রফেসর আনওয়ার হোসাইন, যুগ্ন সম্পাদক অনন্ত কাশেম হিজল, যুগ্ম সম্পাদক শাহানারা সুমি আলী, সাংগঠনিক সম্পাদক আবু শহীদ , সাংগঠনিক সম্পাদক শেখ কবির, সাংগঠনিক সম্পাদক আব্দুল তওহীদ কয়েস, সাংগঠনিক সম্পাদক কামরুজ জামান, প্রচার ও প্রকাশনা সম্পাদক আলমগীর শাহরিয়ার, শিক্ষা বিষয়ক সম্পাদক ড. শামীম আহমেদ, প্রশিক্ষণ ও উন্নয়ন সম্পাদক এহসানুল হক তানভীর, ট্রাস্টি হোসাইন আহমেদ, ট্রাস্টি হেলাল মিয়া, বালাগঞ্জ ট্রাস্টের আ ফ ম কামাল, গোলাপগঞ্জ এডুকেশন ট্রাস্টের আব্দুল বাসীর, বালাগঞ্জ ট্রাস্টের জামাল খান, বালাগঞ্জ প্রবাসী আদর্শ ট্রাস্টের আব্দুল কুদ্দুস, সিজিল মিয়া, বালাগঞ্জ প্রবাসী আদর্শ ট্রাস্টের আব্দুল কুদ্দুস দোয়ারা-বাজার উপজেলার হুমায়ুন কবির ও কাজী রহিম ইসলাম মিসলু, বালাগঞ্জ ওসমানীনগরের শাহ মুস্তাফিজুর রহমান বেলাল প্রমূখ।

Manual7 Ad Code

অনুষ্ঠানের দ্বিতীয়পর্বে ছিল পরিচিতি সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।অভিষেক উপলক্ষে অনন্ত কাসেম হিজলের সম্পাদনায় একটি স্মরণিকা প্রকাশ করা হয়।

পরে সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত পরেবেশন করেন ব্রিটেনের জনপ্রিয় শিল্পি হিমাংশু গোস্বামী ও শতাব্দি কর। সাথে ছিলেন অমিত দে ও পাপ্পু।

Manual5 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code