নিউইয়র্কে ১৯ মার্চ শুরু হচ্ছে আরটিভি বাংলার গায়েন ইউএসএ প্রতিযোগিতা

লেখক:
প্রকাশ: ৫ years ago

Manual3 Ad Code

নিউজ ডেস্কঃ

Manual3 Ad Code

নিউইয়র্কে লোকগানের প্রতিযোগিতা আরটিভি বাংলার গায়েন ইউএসএ শুরু হচ্ছে ১৯ মার্চ। যুক্তরাষ্ট্রে বসবাসকারী ১৫ থেকে ২৫ বছর বয়েসী যে কেউ এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন বলে জানিয়েছেন আয়োজকরা। এখন খেকে ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত আগ্রহীরা আবেদন করতে পারবেন।বৃহস্পতিবার সন্ধ্যায় জ্যামাইকার স্মার্ট ক্যাফেতে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন আরটিভি কর্তৃপক্ষ।

Manual7 Ad Code

আশরাফুল হাসান বুলবুলের উপস্থাপনায় সংবাদ সম্মেলনে প্রতিযোগিতার বিস্তারিত তুলে ধরেন আরটিভির সিইও সৈয়দ আশিক রহমান। তিনি বলেন, ইতোপূর্বে মানুষের বিনোদনের ব্যবস্থা করতে আমরা অনলাইন ও মোবাইলে ভিডিও’র মাধ্যমে রিয়েলিটি শো’র শিল্পী নির্বাচন করেছি। এরই ধারাবাহিকতায় প্রবাসে মানসম্পন্ন শিল্পী তৈরি করার লক্ষে নিউইয়র্কে এই প্রতিযোগিতা শুরু করতে যাচ্ছি। আশিক রহমান জানান, ১৯ থেকে ২৫ মার্চ পর্যন্ত অনুষ্ঠিতব্য এই প্রতিযোগিতায় প্রাথমিকভাবে ৫০ জনকে বাছাই করা হবে। পরবর্তীতে এই ৫০ জন থেকে সেরা দশ নির্বাচন করা হবে। প্রতিযোগিতায় উপস্থাপনায় থাকবেন শারমিন সিরাজ সোনিয়া ও শোভন আনোয়ার। প্রযোজক হিসাবে থাকবেন জিল্লুর রহমান। গ্র্যান্ড স্পন্সর উৎসব ডটকম।

আশিক রহমান বলেন, সেরা দশ জনকে জুন মাসে বাংলাদেশে নিয়ে যাওয়া হবে। সেখানে তাদেরকে দেশের সেরা গীতিকার, সুরকার ও গুণী শিল্পীদের হাতে তুলে দেওয়া হবে। তিনি মনে করেন, এর মাধ্যমে তারা শুদ্ধ ও মানসম্মত সঙ্গীতের জ্ঞান লাভ করবে। তবে এর পাশাপাশি তাদের মধ্যে প্রতিযোগিতাও সমাপ্ত করা হবে। সেই প্রতিযোগিতার সেরাদের জন্য থাকছে বিশেষ সম্মাননা ও অর্থমূল্য। এই আয়োজন সফল করতে যুক্তরাষ্ট্রে বাংলাদেশ কমিউনিটির সকল শ্রেণী-পেশার মানুষের সহায়তা কামনা করেন আরটিভির সিইও।
আয়োজনের গ্র্যান্ড স্পন্সর উৎসব ডটকমের সিইও রায়হান জামান বলেন, প্রবাসে বাংলার গায়েন ইউএসএ প্রতিযোগিতার সঙ্গে থাকতে পেরে আমি গর্বিত।
লোক সঙ্গীতের জীবন্ত কিংবদন্তী শিল্পী, একুশে পদকপ্রাপ্ত শিল্পী রথীন্দ্রনাথ রায় বলেন, আমি মনে করি এই আয়োজন শুদ্ধ সঙ্গীত চর্চায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বিশিষ্ট ব্যবসায়ী ও কমিউনিটি অ্যাক্টিভিস্ট শাহ নেওয়াজ বলেন, ভাল শিল্পী তৈরিতে যে কোন উদ্যোগের সঙ্গে তিনি থাকবেন।
অনুষ্ঠান প্রযোজক অলিভ আহমেদ বলেন, আমি আশা করি এই আয়োজনের মাধ্যমে নিউইয়র্কের বাংলাদেশি কমিউনিটিতে গুণী শিল্পী তৈরি হবে।

Manual2 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code