নিউইয়র্কয়ে জায়েদকে ভুয়া চিৎকার: শিল্পীর মনে কষ্ট নেই

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual5 Ad Code

নিউইয়র্ক প্রতিনিধি: ঢালিউড মিউজিক অ্যাওয়ার্ডের এবারের আসরে অংশ নিতে ঢাকা থেকে নিউইয়র্কে এসেছিলেন চিত্রনায়ক জায়েদ খান। ২৫ জুন জ্যামাইকার অ্যামাজুরা মিলনায়তনে স্থানীয় সময় রাত সাড়ে নয়টায় মঞ্চে আসেন তিনি। উপস্থাপক সাজু খাদেম মাইক্রোফোনে জায়েদের নাম ঘোষণা করতেই মিলনায়তন–ভর্তি হাজারো দর্শক ‘ভুয়া, ভুয়া’ ধ্বনিতে চিৎকার করতে থাকেন। দর্শকের ‘ভুয়া’ ধ্বনিতে একসময় মঞ্চ ত্যাগ করতে বাধ্য হন জায়েদ।

Manual4 Ad Code

শিডিউল অনুযায়ী রাত ৯টা ২৬ মিনিটে উপস্থাপক সাজু খাদেম মঞ্চে ডাকেন জায়েদকে। যখন সাজু খাদেম বলছিলেন, ‘এখন মঞ্চে আসছেন জায়েদ খান’, ঘোষণার সঙ্গে সঙ্গে ‘ভুয়া, ভুয়া’ বলে চিৎকার করতে থাকেন সবাই। জায়েদ খান ও প্রিয়মনি মঞ্চে ঢুকতেই ‘তোকে ভালোবাসতেই হবে’ গানটি বাজতে থাকে। এ বিষয়টি নিয়ে সাংবাদিকেরা যোগাযোগ করার চেষ্টা করলে তিনি জানান, আমার মনে কষ্ট নেই। আমি ক্ষমা করতে জানি।

Manual6 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code