নিউইয়র্ক বাংলাদেশ কনস্যুলেটে ৭ জানুয়ারী হতে কেবল ডাকযোগে এবং অনলাইন এ্যাপয়েন্টমেন্টের ভিত্তিতে কনস্যুলার সেবা প্রদান, এ্যাপয়েন্টমেন্ট ব্যতিত সশরীরে কনস্যুলার সেবা স্থগিত

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual2 Ad Code

নিউজ ডেস্কঃ নিউইয়র্ক বাংলাদেশ কনস্যুলেটে ৭ জানুয়ারী ২০২২ হতে কেবল ডাক যোগে এবং অনলাইন এ্যাপয়েন্টমেন্টের ভিত্তিতে কনস্যুলার সেবা প্রদান করা হবে। এ্যাপয়েন্টমেন্ট ব্যতিত সশরীরে কনস্যুলার সেবা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। নিউইয়র্ক বাংলাদেশ কনস্যুলেট এক জরুরী বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

Manual5 Ad Code

বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনা ভাইরাস (কোভিড-১৯) এর পুনরায় সংক্রমণ বিস্তার বিশেষতঃ ওমিক্রন ভেরিয়েন্ট এর দ্রুত সংক্রমণ প্রতিরোধে নিউইয়র্কের স্থানীয় সরকার কর্তৃক আরোপিত নির্দেশনা অনুযায়ী জনস্বাস্থ্যের প্রতি সর্বোচ্চ গুরুত্ব প্রদান করে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, নিউইয়র্ক-এ ৭ জানুয়ারী ২০২২ ইং তারিখ হতে এ্যাপয়েন্টমেন্ট ব্যতিত কনস্যুলার সেবার জন্য সশরীরে (Walk-in) উপস্থিতি সাময়িকভাবে স্থগিত করা হলো।

Manual3 Ad Code

যথারীতি ডাক যোগে (Postal Service) এবং শুধুমাত্র এ্যাপয়েন্টমেন্টের ভিত্তিতে কনস্যুলেটে উপস্থিত হয়ে (In-person) কনস্যুলার সেবা গ্রহণ করা যাবে। যথারীতি কনস্যুলেট এর ওয়েবসাইট (www.bdcgny.org)- এর সংশ্লিষ্ট সেবা মডিউলে ক্লিক করে নির্দিষ্ট সেবা সংক্রান্ত বিস্তারিত তথ্য জানা যাবে।
ডাক যোগে (Postal Service):

Manual6 Ad Code

 ডাক যোগে সেবা গ্রহণ করার জন্য কনস্যুলেট এর ওয়েবসাইট (www.bdcgny.org) হতে Create Mail Token এ ক্লিক করে ফরমটি পূরণ করে Mail Token এর Confirmation-টি খামের ভিতরে দেয়ার জন্য অনুরোধ করা হলো। একাধিক সেবা গ্রহণকারী একটি খামে সেবা গ্রহণের ক্ষেত্রে Mail Token এ ক্লিক করে সকল আবেদনকারীর তথ্য সম্বলিত একটি ফরম পূরণ করার অনুরোধ করা হলো।
এ্যাপয়েন্টমেন্ট ভিত্তিতে (In-person):

 এ্যাপয়েন্টমেন্টের ভিত্তিতে সেবা গ্রহণ করার জন্য কনস্যুলেট এর ওয়েবসাইট (www.bdcgny.org) হতে Apply for Appointment এ ক্লিক করে ফরমটি পূরণ করে এবং পরবর্তী ধাপে কাঙ্খিত সেবা নির্বাচন করে সুবিধা মোতাবেক নির্দিষ্ট দিনে ও সময়ে এ্যাপয়েন্টমেন্ট গ্রহণ করা যাবে। Appointment Confirmation টি প্রিন্ট করে অথবা নিজ নিজ সুবিধানুযায়ী সংরক্ষণ করুন।

বিশেষ দ্রষ্টব্যঃ শুধুমাত্র হাতে লিখা পাসপোর্ট হতে মেশিন রিডেবল পাসপোর্ট, ই-পাসপোর্ট এবং সকল প্রকার পাওয়ার অব এটর্নি ও জীবিত সনদ (Alive Certificate) সংক্রান্ত সেবা সমূহের জন্য এ্যাপয়েন্টমেন্ট এর ভিত্তিতে সশরীরে কনস্যুলেটে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ করা যাচ্ছে। অন্যান্য সকল প্রকার কনস্যুলার সেবা ডাকযোগে গ্রহণ করার জন্য সকলকে অনুরোধ করা যাচ্ছে। মরদেহ দেশে প্রেরনের (Repatriation of Dead Body) নিমিত্তে কাগজপত্র সত্যায়নের জন্য কোন এ্যাপয়েন্টমেন্ট গ্রহণের প্রয়োজন নাই।
জরুরী প্রয়োজনে নিম্নবর্ণিত টেলিফোন নম্বর/ই-মেইলে যোগাযোগ করুনঃ

ফোনঃ ২১২-৫৯৯-৬৭৬৭ (অফিস চলাকালীন সোমবার থেকে শুক্রবার, সকাল ১০:০০ ঘটিকা হতে বিকাল ৪:০০ ঘটিকা পর্যন্ত)
মোবাইলঃ ৬৪৬-৬৪৫-৭২৪২ (অফিস সময় ব্যতিত ও ছুটির দিন, শুধুমাত্র জরুরী প্রয়োজনে)
ই-মেইল: contact@bdcgny.org

Manual2 Ad Code

সকলের কল্যাণার্থে CDC (Centers for Disease Control and Prevention) এবং নিউইয়র্ক স্থানীয় সরকার কর্তৃক আরোপিত নির্দেশনা অনুযায়ী কোভিড-১৯ সংক্রমণ রোধে বর্ণিত স্বাস্থ্যবিধি অনুসরন করে কনস্যুলার সেবা গ্রহণের জন্য সকলের সহযোগিতা একান্ত কাম্য।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code