নিউইয়র্ক সিটির স্পীড ক্যামেরা ১ জুলাই থেকে ২৪ ঘন্টা চালু থাকবে

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual1 Ad Code

ডেস্ক রিপোর্ট : নিউইয়র্ক সিটির স্পীড ক্যামেরা ২৪ ঘন্টাই চালু রাখার একটি আইন প্রণীত হতে চলেছে। স্টেট আইনসভায় জুন মাসে এই মর্মে একটি বিল উত্থাপিত হবে। ১ জুলাই থেকে এই নতুন ব্যবস্থা কার্যকর হবে বলে ধারণা করা হচ্ছে।
বর্তমানে ক্যামেরাগুলো সোমবার থেকে শুক্রবার সকাল ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত চালু থাকে। শনি ও রোববার বন্ধ থাকে। উইকডেজের উল্লেখিত সময়ের মধ্যে কোন ড্রাইভার নির্ধারিত গতিসীমার ১০ মাইলের বেশি গতিতে গাড়ি চালালে গাড়ির রেজিস্ট্রেশনের বিপরীতে ডাকযোগে ৫০ ডলারের টিকেট পাঠানো হয়। এতে ড্রাইভার কোন পয়েন্ট কর্তন করে না। নতুন ব্যবস্থা কার্যকর হলে বছরের ৩৬৫ দিনই ২৪ ঘন্টা সিটির স্পীডিং ক্যামেরাগুলো চালু থাকবে। এর মধ্যে থাকছে সিটির ৭৫০টি স্কুল জোনে স্থাপিত হাজার হাজার ক্যামেরাও। এই আইনটি বলবৎ থাকবে ২০২৫ সাল পর্যন্ত।

Manual3 Ad Code

নিউইয়র্ক সিটির মেয়র এরিক এডামস এই আইনটি উত্থাপনের জন্য স্টেট আইণপ্রণেতাদের কাছে লবিং করছিলেন। সম্প্রতি স্টেটের উভয় চেম্বারের নেতারা আইনটি আইন সভায় তোলা ও পাশের ব্যাপারে মেয়রকে আশ্বস্ত করেছেন। মেয়র এ জন্য স্পীকার হ্যাসটি মেজোরিটি লিডার স্টুয়ার্ট কুজিনস ও সিনেটর গুনারডেসকে ধন্যবাদ জানিয়েছেন। জুন মাসেই স্টেটের আইন সভায় তোলা হবে বিলটি।

Manual2 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code