নিউইয়র্ক সিটি কাউন্সিল নির্বাচনে অংশ নিচ্ছেন দেলওয়ার

লেখক: Shiuly
প্রকাশ: ৬ years ago

Manual2 Ad Code

নিউজ ডেস্ক:

Manual6 Ad Code

আসন্ন সিটি কাউন্সিলের নির্বাচনে ডিস্ট্রিক্ট-২৪ থেকে কাউন্সিলম্যান পদে অংশ নিচ্ছেন জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটি ইনক-এর সভাপতি ও ব্যবসায়ী ফখরুল ইসলাম দেলওয়ার। নিয়ম অনুযায়ী আগামী বছরের জুন মাসে এই পদে ভোট অনুষ্ঠিত হওয়ার কথা। গত ২৭ সেপ্টেম্বর বিকেলে মেজর মার্ক পার্কে জ্যামাইকা ফ্রেন্ডস সোসাইটির সেনসাসে নাম নিবন্ধন, ভোটার রেজিস্ট্রেশন, ফ্লু শর্ট প্রদান এবং স্কুলসামগ্রী বিতরণ অনুষ্ঠানে এই ঘোষণা দেন ফখরুল ইসলাম দেলওয়ার।

তিনি বলেন, আসন্ন সিটি কাউন্সিল নির্বাচনে ডিস্ট্রিক্ট-২৪ থেকে আমি সিটি কাউন্সিলম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার প্রস্তুতি নিচ্ছি। আমি আপনাদের পাশে থেকে কমিউনিটি ও আপনাদের সেবা করতে চাই। এ জন্য আপনারা আমাকে সমর্থন দেবেন বলে প্রত্যাশা করছি। আমি আগেও আপনাদের পাশে ছিলাম, এখনো আছি, আগামী দিনেও থাকব। তার এই ঘোষণার সময় সেখানে উপস্থিত কমিউনিটির বিভিন্ন নেতা ও সাধারণ মানুষ করতালির মাধ্যমে তাকে স্বাগত জানান। ওই আসনে ফখরুলসহ চারজন বাংলাদেশি আমেরিকান প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে জানা গেছে।

Manual2 Ad Code

ইতিমধ্যে তিনজন রেজিস্ট্রেশন করেছেন। ফখরুল ইসলাম দেলওয়ার এখনো নাম রেজিস্ট্রেশন করেননি। তবে শিগগিরই তিনি নাম রেজিস্ট্রেশন করবেন বলে জানিয়েছেন। তিনি বলেন, এই ডিস্ট্রিক্ট থেকে বেশ কয়েকজন প্রার্থী নির্বাচনে অংশ নিতে যাচ্ছেন বলে শোনা যাচ্ছে। আমি মনে করি, আমাদের কমিউনিটি থেকে বেশিসংখ্যক প্রার্থী না থাকাই ভালো।

কারণ আমাদের কমিউনিটির সব ভোট যদি একজন প্রার্থী পান, তাহলে এই আসনে আমাদের নিজেদের কমিউনিটির একজনের পক্ষে জয়ী হওয়া সম্ভব। তিনি বলেন, ভোটারদের কাছে অনুরোধ, আপনারা ভেবেচিন্তে ভোট দেবেন।

Manual3 Ad Code

রেজিস্ট্রেশন করার বিষয়ে জানতে চাইলে দেলওয়ার বলেন, নিয়ম অনুযায়ী নির্বাচন ২০২১ সালের জুনে হওয়ার কথা। বর্তমান কাউন্সিলম্যান কোনো কারণে আগেই পদত্যাগ করলে নির্বাচন এগিয়ে আসতে পারে। সে ক্ষেত্রে ডিসেম্বরে নির্বাচন হতে পারে। সেসব বিষয় বিবেচনা করে রেজিস্ট্রেশনের বিষয়ে সিদ্ধান্ত নেব।

Manual5 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code