নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রীর গাড়ি ধাওয়া করলো টিকাবিরোধীরা

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual4 Ad Code

নিউজ ডেস্কঃ নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্ডা আরডার্নের গাড়ি ধাওয়া করল টিকাবিরোধী বিক্ষোভকারীরা। গত মঙ্গলবার এ ঘটনা ঘটেছে। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের এক খবরে এ তথ্য জানানো হয়েছে। ঐ ঘটনার কিছু ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা হয়েছে। এতে দেখা যায়, ?‘শেম অন ইউ’ বলে স্লোগান দিচ্ছে বিক্ষোভকারীরা। কেউ আবার ‘উই ডু নট কনসেন্ট’ বলে টিকা নিতে নিজেদের অস্বীকৃতি জানাচ্ছে।

Manual1 Ad Code

একটি গাড়ির ভেতর থেকে ধারণ করা ভিডিওতে একজন ব্যক্তিকে বলতে শোনা যায়, জাসিন্ডা আছে। এটা মজার ঘটনা। আমরা তাড়া করছি। পরে গাড়িটি প্রধানমন্ত্রী জাসিন্ডার গাড়িকে ধাওয়া করে। এক পর্যায়ে ভেতরের কেউ একজন প্রধানমন্ত্রীকে ‘নাত্সি’ বলে সম্বোধন করে এবং বিভিন্ন অশ্লীল গালমন্দ করে। জাসিন্ডা আরডার্নের গাড়িটিও আটকানোর চেষ্টা হয়। তবে শেষ পর্যন্ত গাড়িটি  বিক্ষোভকারীদের এড়িয়ে যেতে সমর্থ হয়।

এ ঘটনা সম্পর্কে জাসিন্ডা আরডার্ন বলেন, এটি আরেকটি দিন। তবে আমি কখনো নিজের নিরাপত্তা বা আমার সঙ্গে থাকা কারো নিরাপত্তা নিয়ে চিন্তিত ছিলাম না। আমার এই কাজে প্রতিদিন নতুন ও ভিন্ন অভিজ্ঞতার সম্মুখীন হই। আমরা এই মুহূর্তে এমন একটি পরিবেশে আছি যেখানে এমন তীব্রতা রয়েছে যা নিউজিল্যান্ডের জন্য অস্বাভাবিক। তবে আমি বিশ্বাস করি যে, সময়ের সঙ্গে এটি কেটে যাবে।

Manual6 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code