দেশটির প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন স্থানীয় সময় শুক্রবার এক সংবাদ সম্মেলনে বিষয়টিকে ‘সন্ত্রাসী হামলা’ হিসেবে আখ্যা দিয়েছেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে বিবিসি।

Manual7 Ad Code

জেসিন্ডা আরডার্ন জানান, এই ঘটনাটি একটি সন্ত্রাসী হামলা এবং নজরদারিতে থাকা এক শ্রীলঙ্কার নাগরিক এই  হামলা চালিয়েছে।

Manual7 Ad Code

তাৎক্ষণিকভাবে ওই ব্যক্তির বিস্তারিত পরিচয় জানা যায়নি। তবে বলা হচ্ছে, ইসলামিক স্টেটের (আইএস) সন্ত্রাসী মতদার্শ ধারণ করে সে হামলার ঘটনা ঘটিয়েছে।

প্রধানমন্ত্রী আরডার্ন জানিয়েছেন, হামলার ৬০ সেকেন্ডের মধ্যেই পুলিশের গুলিতে সে নিহত হয়েছে।

তিনি জানান, হামলাকারী ২০১১ সালে নিউজিল্যান্ড আসে। কিন্তু ২০১৬ সালের পর থেকে তার ওপর নজরদারি রাখা হচ্ছিল। মূলত তার আদর্শ নিয়ে উদ্বেগের কারণে এই পদক্ষেপ নেওয়া।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, নিউলাইনের লাইনমলে হঠাৎ এক ব্যক্তি ঢুকে ছুরিকাঘাত করতে শুরু করে। মুর্হূতেই চিৎকার শুরু হয়। মানুষ ছোটাছোটি করতে থাকে। এক ব্যক্তিকে মেঝেতে শুয়ে থাকতে দেখেন তিনি।

Manual3 Ad Code

স্থানীয় সংবাদ মাধ্যমগুলো বলছে, আহত ছয়জনকে হাসপাতালে নেওয়া হয়েছে। তিনজনের অবস্থা গুরুতর, এরমধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

Manual2 Ad Code