নিউ জিল্যান্ডের সঙ্গে আরও দুই বছর থাকছেন স্টিড

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual6 Ad Code

স্পোর্টস ডেস্ক: ২০২৫ সালের মাঝামাঝি সময় পর্যন্ত নিউ জিল্যান্ডের সঙ্গে থাকবেন গ্যারি স্টিড। মঙ্গলবার দেশটির ক্রিকেট বোর্ড এই খবর নিশ্চিত করেছে।

Manual5 Ad Code

স্টিডের বর্তমান চুক্তি এই বছরের ওয়ানডে বিশ্বকাপের শেষ পর্যন্ত। কিন্তু তার সঙ্গে চুক্তির মেয়াদ আরও বাড়ানো হলো। ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ, ২০২৫ সালের চ্যাম্পিয়নস ট্রফি এবং ২০২৩-২৫ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রের পুরোটা সময় দায়িত্ব পালন করবেন ৫১ বছর বয়সী কোচ।

স্টিডের সঙ্গে দীর্ঘমেয়াদে আলাপের পর তাকে পুনর্নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে নিউ জিল্যান্ড ক্রিকেট। শোনা যাচ্ছিল, ফরম্যাট ধরে আলাদা কোচ নিয়োগ দেওয়া হবে। তবে সেই পথে হাঁটছে না বোর্ড।

Manual1 Ad Code

২০১৮ সালের শেষ দিকে মাইক হেসনের পদত্যাগের পর নিয়োগ পান স্টিড। দেশের ক্রিকেট ইতিহাসে বেশ সফল সময় কাটান তিনি। ২০১৯ সালের ওয়ানডে বিশ্বকাপ ও ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে খেলে ব্ল্যাক ক্যাপরা। এরপর টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম আসরে চ্যাম্পিয়নও হয় তারা।

Manual3 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code