নিত্যপণ্য, ঔষধের দাম ও সুচিকিৎসা নিশ্চিত করার দাবী

লেখক:
প্রকাশ: ২ years ago

Manual7 Ad Code

দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম কেন্দ্রীয় কমিটির পূর্বঘোষিত নিত্যপণ্য ও ঔষধের দাম কমানো ও বেসরকারি খাতে চিকিৎসাগুলোতে স্বাস্থ্যসেবা মূল্য প্রস্তাব কার্যকর, বিশেষজ্ঞ ডাক্তারদের ভিজিট ৫০০ টাকা ধার্য্য, হলফনামায় আসা আয়ের সাথে সঙ্গতিহীন মন্ত্রী, এমপিদের অস্বাভাবিক সম্পদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবীতে ১৯ ফেব্রুয়ারি সোমবার বিকাল ৩টায় সিলেট নগরীর ঐতিহাসিক কোর্ট পয়েন্টে দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম কেন্দ্রীয় কমিটির এক বিরাট বিক্ষোভ সমাবেশ অনুষ্টিত হয়েছে।

Manual8 Ad Code

ফোরামের কেন্দ্রীয় সভাপতি সিনিয়র আইনজীবী নাসির উদ্দিন এর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে সভাপতির বক্তব্যে নাসির উদ্দিন এডভোকেট চাউল, ডাল, তেল সহ নিত্যপণ্য ও ঔষধের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি এবং সিন্ডিকেট এর মাধ্যমে মালয়েশিয়ায় জনশক্তি রপ্তানি প্রক্রিয়ায় ১২ হাজার কোটি টাকা হাতিয়ে নেয়া, লাফার্জকে গ্যাস দিয়ে ৭০০ কোটি টাকা গচ্চা, বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে শত শত কোটি টাকার অপচয়, হলফনামায় আসা মন্ত্রী, এমপিদের অস্বাভাবিক সম্পদের বিরুদ্ধে এখনো এ্যাকশন গ্রহণ না করায় তীব্র ক্ষোভ ও নিন্দা প্রকাশ করে বলেন, যশোহর-খুলনা মহাসড়কে ৪০০ কোটি টাকা ব্যয় হওয়ার পরও সড়ক স্থায়ী হয়নি, চরম ভোগান্তি, মন্ত্রী না হয়েও মন্ত্রীপাড়ায় বাংলোয় আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুস সোবহান দীর্ঘ দিন থেকে বসবসা, ঢাকা মহানগরীতে চলাচলরত ১২ হাজার সিএনজি চালিত অটোরিক্সা স্ক্যাপিং গাড়ীর যন্ত্রাংশ বিক্রি, নিবন্ধন ও আয়ুস্কাল বৃদ্ধির সংক্রান্ত খাতে ১১২ কোটি টাকা দুর্নীতি, কেন্দ্রীয় ব্যাংকের হাজার হাজার কোটি টাকা চুরির দায়ে অভিযুক্ত ১২ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ না করা, সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ে নিয়োগ বাণিজ্য, ঢাকায় ব্যাপক চাঁদাবাজী, সিলেটে ব্যারিকেড দিয়ে চাঁদাবাজীর সংবাদে গভীর উদ্বোগ প্রকাশ করে বলা হয়, এসব কুকর্মের কারণে চতুর্থ মেয়াদে আসা বর্তমান সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে।

তিনি বলেন, নিত্যপণ্য, ঔষধের দাম ও সুচিকিৎসা নিশ্চিত করার দাবী হচ্ছেই জনদাবী। দ্রুত জনগণের দাবী পূরণ করার জন্য সরকারের প্রতি জোর আহবান জানান।

প্রধান বক্তার বক্তব্যে দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক জননেতা মকসুদ হোসেন বলেছেন, খবরের কাগজ খুললেই লুটপাটের খবর থাকে পত্রিকায় অর্ধেক। আগে গৃহস্থের বাড়ি কাপড়-চোপড়, রিলিফের কম্বল, দোকান-পাট লুটের খবর ছিল পত্রিকা শিরোনাম। এখন ব্যাংক লুট, অর্থপাচার ও প্রযুক্তির মাধ্যমে সাধারণ জনগণের কাছ থেকে শত শত কোটি টাকা লুটপাটের খবর আসছেই। শেয়ার বাজার লুট হয়েছে অনেক আগে থেকেই। এখন তৃতীয় সেমিস্টারে লুট চলছে। ব্যাংকে এখন সশস্ত্র হামলা করতে হয় না। প্রযুক্তির মাধ্যমেই হামলা চলছেই। ঋণের নামে রাখা লাখ লাখ আমানতকারীর টাকা হাতিয়ে নিচ্ছে কিছু লোক। এসব হচ্ছে সরকারের প্রশ্রয়ে। কারণ নিয়ম নীতি পাল্টে এক পরিবারের একাধিক সদস্যকে বারবার পরিচালক হওয়ার সুযোগ দিয়ে এগুলোকে পারিবারিক এন্টারপ্রাইজ বানিয়ে দেয়া হয়েছে। সবচেয়ে ভয়াবহ যে কাণ্ডটি ঘটেছে, তাহলো- বাংলাদেশ ব্যাংকের টাকা লুপাট হয়ে যাওয়া। শনাক্ত ও চিহ্নি হওয়ার পরও তাদেরকে এখনো ধরা হয়নি। প্রতিযোগিতা কমিশনকে দুর্বল রেখে বাজার সিন্ডিকেটদের তালিকা না করে নিত্যপণ্যের দাম কমানোর কথা বলা হচ্ছে। এসবই আইওয়াস।

নতুন স্বাস্থ্যমন্ত্রী ডাঃ সামন্ত লালকে অভিনন্দন জানিয়ে বলেন, আপনার নেতৃত্বে স্বাস্থ্য মন্ত্রণালয় কর্তৃক বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকগুলোর স্বাস্থ্য সেবামূল্যের প্রস্তাব দ্রুত কার্যকর দেখতে চায় দেশবাসী। পাশাপাশি বিশেষজ্ঞ ডাক্তারদের ভিজিট ৫০০ টাকা ধার্য্য, সরকারি হাসপাতালগুলোতে সুচিকিৎসা ও সিট বাণিজ্য বন্ধের আহবান জানান।

Manual2 Ad Code

ফোরামের কেন্দ্রীয় নেতা রফিকুল ইসলাম শিতাব এর পরিচালনায় বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন ফোরামের উপদেষ্টা নেছারুল হক চৌধুরী বুস্তান, ফোরামের কেন্দ্রীয় সিনিয়র সহ সভাপতি ইকবাল হোসেন চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক মামুন রশীদ এডভোকেট, সাংগঠনিক সম্পাদক ডাঃ অরুণ কুমার দেব, সাবেক যুগ্ম সম্পাদক তারেক আহমদ বিলাস, দপ্তর সম্পাদক শ্রমিক নেতা এম. বরকত আলী, কেন্দ্রীয় সিনিয়র সদস্য সরোজ ভট্টাচার্য্য, সাংবাদিক আব্দুস শহীদ খান সাবের, কয়েছ আহমদ সাগর, অরুণ দেবনাথ এডভোকেট, তৌফিক চৌধুরী, সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক শাহিদুর রহমান জুনু, সন্তোষ দেব, পিয়ার হোসেন, আফছারুজ্জামান আফছর, সাবেক ছাত্রনেতা কামরান আহমদ, সমাজসেবক মোঃ ওসমান আলী, দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ যুব ফোরামের কেন্দ্রীয় সভাপতি ইমাম হোসেন, সিনিয়র সহ সভাপতি নিয়াজ কুদ্দুস খান, সাংগঠনিক সম্পাদক সৈয়দ নুর আহমদ জুনেদ, অপু দাশ, রফিকুল ইসলাম, রেজাউল করিম লিটন, মুক্তিযোদ্ধার সন্তান কামাল হোসেন, যুবনেতা শেখ মোঃ দীপু, মাওলানা শফিকুর রহমান, আব্দুস সালাম প্রমুখ।

Manual3 Ad Code

শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন যুব ফোরামে অর্থ সম্পাদক হেলাল আহমদ চৌধুরী।

Manual4 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code