পেশাগত দায়িত্ব পালনকালে সিলেটে পুলিশের গুলিতে শহীদ সাংবাদিক এটিএম তুরাবের কবর জিয়ারতে জামাত

লেখক: Shiuly
প্রকাশ: ১২ মাস আগে

Manual4 Ad Code

সিলেট অফিস:

বৃহস্পতিবার (১৭ জুলাই) সকালে জামায়াত কেন্দ্রঘোষিত জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে ৩৯ দিনের ধারাবাহিক কর্মসূচীর অংশ হিসেবে বিয়ানীবাজারে গিয়ে শহীদ সাংবাদিক তুরাবের কবর জিয়ারতে যান তারা।

Manual8 Ad Code

কবর জিয়ারত শেষে জামায়াত নেতৃবৃন্দ শহীদ তুরাবের বাড়ীতে গিয়ে তাঁর পরিবারের খোঁজ খবর নেন এবং তাঁর শাহাদাত কবুলিয়াত কামনায় বিশেষ মোনাজাত করেন।

জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলামের নেতৃত্বে জিয়ারতকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারী জাহেদুর রহমান চৌধুরী, মহানগরীর কোতোয়ালী পশ্চিম থানার আমীর মু. আজিজুল ইসলাম, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সিলেট মহানগর সেক্রেটারী শহীদুল ইসলাম সাজু এবং সাংবাদিক এটিএম তুরাবের বড় ভাই আবুল আহসান মোঃ আজরফ (জাবুর)।

Manual4 Ad Code

এছাড়াও এসময় বিয়ানীবাজার উপজেলা ও পৌর জামায়াতের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Manual3 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
  • পেশাগত দায়িত্ব পালনকালে সিলেটে পুলিশের গুলিতে শহীদ সাংবাদিক এটিএম তুরাবের কবর জিয়ারতে জামাত
  • Manual1 Ad Code
    Manual8 Ad Code