নিবন্ধন পেলো বিএনএম ও বিএসপি

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual7 Ad Code

ডেস্ক রিপোর্ট: নির্বাচন কমিশনের (ইসি) নিবন্ধন পেলো বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম) এবং বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি)। নির্বাচন কমিশন সর্বসম্মতিক্রমে এই দুটি নতুন রাজনৈতিক দলকে নিবন্ধন প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করেছে বলে ইসির পরিচালক (জনসংযোগ) শরিফুল আলমের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
নতুন নিবন্ধন পাওয়া বিএনএম-এর প্রতীক ‘নোঙর’ এবং বিএসপি’র প্রতীক ‘একতারা’। এর আগে নির্বাচন কমিশন এ দুটি দলকে প্রাথমিকভাবে চূড়ান্ত করে দাবি বা আপত্তির বিষয়ে গণবিজ্ঞপ্তি জারি করে। তখন দল দুটির বিরুদ্ধে একাধিক অভিযোগ জমা পড়ে। পরে নির্বাচন কমিশন এসব অভিযোগ শুণানি করে চূড়ান্তভাবে নিবন্ধনের সিদ্ধান্ত নিলো।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code