নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ করতে সমস্যাগুলো দূর করতে হবে

লেখক: Nopur
প্রকাশ: ৩ years ago

Manual6 Ad Code

সম্পাদকীয়: নিরবছিন্ন সরবরাহের প্রতিশ্রুতি দিয়ে ২০২৩ সালে গ্যাসের দাম বাড়ানো
হয়েছিল। সক্ষমতা না থাকা সত্ত্বেও তখন শিল্পের স্বার্থে শিল্প মালিকরা বাড়তি
দাম মেনে নিয়েছিলেন। দুঃখজনক হলো, বর্তমানে বাড়তি দামেও নিরবচ্ছিন্ন গ্যাস
মিলছে না। দ্রুত এ সংকটের সমাধান না হলে বর্ধিত দাম প্রত্যাহারের দাবি জানিয়েছে
বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ)।

Manual7 Ad Code

সোমবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে বেশকিছু দাবি উত্থাপন
করেন বিটিএমএ সভাপতি। সম্প্রতি ব্যাংক ঋণের সুদ বেড়েছে, ডলার সংকট চলমান।
এসব কারণে উদ্যোক্তারা নানাভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এ অবস্থায় গ্যাস-বিদ্যুতের
নিরবছিন্ন সরবরাহ না থাকলে উদ্যোক্তারা ক্ষতিগ্রস্ত হবেন, যা বলাই বাহুল্য।

Manual8 Ad Code

দেশে বর্তমানে গ্যাস সংকট প্রকট আকার ধারণ করেছে। জানা যায়, এক মাস ধরে
চট্টগ্রাম, সাভার, আশুলিয়া, গাজীপুর, আড়াইহাজার ও নারায়ণঞ্জে গ্যাসের গড় চাপ
ছিল ০-২ পিএসএফের মধ্যে। ১৫ দিন ধরে নারায়ণগঞ্জে বিসিকের আশপাশে গ্যাস
সরবরাহ বন্ধ রয়েছে। অথচ গ্যাস না থাকা সত্ত্বেও মিলগুলোকে ন্যূনতম গ্যাস বিল
বাবদ বিপুল অঙ্কের অর্থ দিতে হচ্ছে। অন্যদিকে মিল বন্ধ থাকায় উৎপাদন না
হওয়ায় শ্রমিকদের বেতন-ভাতা দেওয়ার ক্ষেত্রে অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে।

এদিকে নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ নিশ্চিত করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চিঠি
দিয়েছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স
অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)। দেশি-বিদেশি বিনিয়োগ, কর্মসংস্থান বৃদ্ধি,
রাজস্ব আহরণ, পণ্য সরবরাহ ব্যবস্থা সচল রাখা, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখার
স্বার্থে শিল্পের উৎপাদন ব্যবস্থা পূর্ণ সক্ষমতায় ধরে রাখতে নিরবচ্ছিন্ন গ্যাস
সরবরাহ নিশ্চিত করতে এফবিসিসিআই’র পক্ষ থেকে প্রধানমন্ত্রীর উদ্যোগ ও সদয়
নির্দেশনা কামনা করা হয়েছে।

গ্যাস সংকটে উৎপাদন ব্যাহত হলে প্রতিটি শিল্প খাত ঝুঁকির মধ্যে পড়বে এবং
ব্যাংকের ঋণ পরিশোধে অনিশ্চয়তা তৈরি হওয়াসহ শিল্প খাতে নানাবিধ নতুন সংকট

Manual6 Ad Code

তৈরি হবে। বস্তুত গ্যাস সংকটের কারণে শিল্প উৎপাদন ব্যাহত হওয়ার বিষয়টি
বারবার আলোচনায় আসে। গ্যাসের ক্রমবর্ধমান চাহিদার প্রেক্ষাপটে সমস্যার
সমাধানে দ্রুত পদক্ষেপ নিতে হবে। এ খাতের দুর্নীতি ও অব্যবস্থাপনা দূর করতে
যথাযথ পদক্ষেপ নেওয়া দরকার। দেশে দীর্ঘদিন ধরে বিদেশি বিনিয়োগ পরিস্থিতি
আশাব্যঞ্জক নয়।

Manual1 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code