নির্বাচনকে কলঙ্কিত করার জন্যই আমার সঙ্গে শিমুকে জড়ানো চেষ্টা: জায়েদ

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual5 Ad Code

বিনোদন ডেস্কঃ আগামী ২৮ জানুয়ারি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২২-২০২৪ সালের দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হবে। এর মাত্র ৯ দিন আগে গতকাল (১৭ জানুয়ারি) উদ্ধার করা হয় সমিতির সাবেক সদস্য ও নায়িকা রাইমা ইসলাম শিমু বস্তাবন্দি লাশ।

বিষয়টি নিয়ে আপাতত বেশ উত্তপ্ত বিএফডিসি। ১৮৪ জন চলচ্চিত্র শিল্পীর ভোটাধিকার হারানোর তালিকায় ছিল প্রয়াত এই অভিনেত্রী নামও। আর সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খানের সঙ্গে একাধিকবার দ্বন্দ্বেও জড়িয়েছেন তিনি। তাই তার মৃত্যুকে কেন্দ্র করে অভিযোগের তীর জায়েদ খানের দিকেও অনেকে ধরেছেন। বিষয়টি এই নায়কের কানে আসা মাত্র গতকাল (১৭ জানুয়ারি) দিবাগত রাতেই উপস্থিত সহকর্মীদের সঙ্গে ফেসবুক লাইভে আসেন জায়েদ। জানান, নির্বাচনকে কলঙ্কিত করার জন্যই তার নামের সঙ্গে শিমুকে জড়ানো হচ্ছে।

Manual1 Ad Code

এই অভিনেতা বলেন, ‘একদল লোক আছে যারা সুন্দর একটি নির্বাচনকে কলঙ্কিত করতে চাচ্ছে। এরা সবখানে রাজনীতি করার চেষ্টা করছে! একটা হত্যাকাণ্ড ঘটেছে তার বিচার চাইবে কী, সেটা নিয়ে রাজনীতি করার চেষ্টা করছে। আসন্ন শিল্পী সমিতির নির্বাচনে আমাকে চাপে ফেলার চেষ্টা করছে। আমি চাই, প্রকৃত খুনিদের খুঁজে বের করা হোক।’

Manual8 Ad Code

তিনি আরও বলেন, ‘অনেকেই বলে বেড়াচ্ছে, শিমুর সঙ্গে নাকি আমার গত ১২ তারিখ ঝগড়া হয়েছে। অথচ বিশ্বাস করুন, বিগত দুই বছর আমার সঙ্গে তার কোনও কথাই হয়নি। এমনকি সামনাসামনি দেখাও হয়নি। কিন্তু মানুষ এসব মিথ্যে বলে আমাদের সুনাম নষ্ট করছে।’

Manual3 Ad Code

মধ্যরাতের সেই লাইভে শিমুর ভাই শহিদুল ইসলাম খোকনও ছিল। তিনি জানান, সোমবার সন্ধ্যায় শিমুর খোঁজ না পেয়ে জায়েদ খানের কাছে গিয়েছিলেন। পরে এই চিত্রনায়ক তাকে সহযোগিতা করেন।

Manual4 Ad Code

এদিকে, পুলিশের কাছে শিমু হত্যার দায় স্বীকার করেছে তার স্বামী সাখাওয়াত আলীম নোবেল। হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে জিজ্ঞাসাবাদের জন্য সোমবার রাতে তাকে গ্রেফতার করে পুলিশ। রাতভর জেরার পর দায় স্বীকার করে নোবেল।

উল্লেখ্য, গতকাল (১৭ জানুয়ারি) কেরানীগঞ্জ হযরতপুর ব্রিজের পাশ থেকে বস্তাবন্দি চিত্রনায়িকা শিমুর লাশ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য লাশটি মিটফোর্ড হাসপাতালের মর্গে রাখা হয়। এদিন রাতেই শিমুর পরিবার মর্গে তার মরদেহ শনাক্ত করে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code