নিষেধাজ্ঞার আগেই রুশ ডিজেল মজুদে তোড়জোড় ইউরোপে

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual7 Ad Code

লন্ডন প্রতিনিধি: ইরকুটস্ক অঞ্চলের ইয়ারাকতা অয়েল ফিল্ডে ডিজেল প্ল্যান্টের ওপরে রাশিয়ার জাতীয় পতাকা উড়ছে।

ছবিটি ২০১৯ সালের ১০ মার্চ তোলা

Manual5 Ad Code

টানা প্রায় ৯ মাস ধরে ইউক্রেনে সামরিক অভিযান চালাচ্ছে রাশিয়া। রুশ এই আগ্রাসনের প্রতিক্রিয়ায় নিষেধাজ্ঞার ঝুড়ি নিয়ে মস্কোর বিরুদ্ধে নেমেছে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় দেশগুলোসহ কিয়েভের মিত্ররা। এরপরও মস্কো রয়েছে তার অবস্থানেই।

Manual6 Ad Code

আর তাই রাশিয়াকে কাবু করতে রুশ ডিজেলের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। তবে সেই নিষেধাজ্ঞা এখনও কার্যকর হয়নি এবং এই সুযোগে রুশ ডিজেল তেল মজুদে তোড়জোড় চলছে ইউরোপে। সোমবার (২১ নভেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।
প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ার ডিজেল আমদানির বিষয়ে ইইউয়ের নিষেধাজ্ঞা কার্যকর হবে আগামী বছরের ফেব্রুয়ারিতে। তবে বিকল্প উৎসগুলো থেকে এই তেল পাওয়ার সম্ভাবনা খুবই সীমিত থাকায় নিষেধাজ্ঞা শুরুর আগে রাশিয়ার ডিজেল দিয়েই নিজেদের ট্যাংক ভরছে ইউরোপ।

Manual8 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code