নিষেধাজ্ঞার ভয়ে সম্মেলনে যোগ দেননি পুতিন

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual6 Ad Code

লন্ডন অফিস: ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ বলেছেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নয়াদিল্লিতে জি-২০ সম্মেলনে যোগ দেননি নিষেধাজ্ঞার ভয়ে। কারণ আমাদের অনেকেই তার ওপর নিষেধাজ্ঞা জারি করেছে। এর যৌক্তিক কারণ রয়েছে। রবিবার সম্মেলন শেষ হওয়ার এক সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেছেন।

Manual2 Ad Code

ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আনুষ্ঠানিকভাবে জি-২০ শীর্ষ সম্মেলন সমাপ্তির ঘোষণা দেওয়ার পর বিভিন্ন দেশ দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হয়। ফ্রান্সসহ কয়েকটি দেশ সংবাদ সম্মেলনে হাজির হয়।

ইউক্রেনে আক্রমণের জন্য রাশিয়ার সমালোচনা করে ফরাসি প্রেসিডেন্ট বলেছেন, জাতিসংঘ চার্টার অনুসারে আঞ্চলিক অখণ্ডতাকে সমর্থন করে জি-২০। রাশিয়া যা করছে এটি তার সম্পূর্ণ বিপরীত।

Manual2 Ad Code

পুতিনের বিরুদ্ধে ইউক্রেনে যুদ্ধাপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। ভারত আইসিসির সদস্য। ফলে পুতিন দিল্লি সফর করলে তাকে গ্রেফতার করতে হতো ভারতকে। সম্মেলনে তার বদলে রাশিয়ার প্রতিনিধিত্ব করেন পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ।

Manual4 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code