নিষেধাজ্ঞা অমাণ্য করে মৎস্য কর্মকর্তার নৌকা বাইচ

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual7 Ad Code

এম.এ হান্নান, বাউফল:

দেশে করোনা ভয়াবহ রূপ ধারণ করেছে। দীর্ঘ হচ্ছে মৃত্যূর মিছিল। আক্রান্তের সংখ্যা বাড়ছে লাফিয়ে লাফিয়ে। এমন  উদ্বেগজনক পরিস্থিতির মধ্যেও করোনা প্রতিরোধ সরকারের নিষেধাজ্ঞা অমাণ্য করে  সহস্রাধিক মানুষের উপস্থিতিতে কোন রকম স্বাস্থ্য বিধি না মেনে নৌকা বাইচ প্রতিযোগীতার আয়োজন করেন বাউফল উপজেলা মৎস্য কর্মকর্তা।

Manual2 Ad Code

শুক্রবার বেলা ১১টার দিকে জাটকা সংরক্ষণ সপ্তাহ-২১ উপলক্ষ্যে উপজেলার নাজিরপুর ইউনিয়নের নিমদী লঞ্চঘাট এলাকায় তেঁতুলিয়া নদীতে ওই নৌকা বাইচ প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

Manual5 Ad Code

প্রতিযোগীতায় চারটি জেলে দল অংশ নিলে রহিম গাজীর দল প্রথম স্থান ও কালাম বিশ্বাসের দল দ্বিতীয় স্থান অধিকার করে।  এসময় নদীর পাড়ে সহস্রাধিক উৎসুক জনতা ভিড় জমান। এতে চরমভাবে স্বাস্থ্যবিধি উপেক্ষিত হয়। ক্ষোভের সৃষ্টি হয় সচেতন নাগরিকদের মাঝে।

Manual8 Ad Code

নাম প্রকাশ না করার শর্তে একাধিক কর্মকর্তা বলেন,‘ করোনা মহামারির এমন ভয়াবহ অবস্থারে মধ্যে সরকারি নিষেধাজ্ঞা অমাণ্য করে একজন সরকারি কর্মকর্তার এমন বিবেকহীন কর্মকান্ডে আমরা হতভাগ।

এবিষয়ে জানতে চাইলে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা (ভারপ্রা্প্ত) মো.মাহবুবুর রহমান জানান,‘ জেলেদের বিনোদনের জন্য স্বল্প পরিসরে এ আয়োজন করছি। আমরা কোন টিভি/ পত্রিকায় নিউজ দিবি না।

উল্লেখ্য, বাউফলে করোনা আক্রান্ত রোগির সংখ্যা ১৭৭জন।মৃত্যূ বরণ করেছেন ৭জন।  এবছর এপ্রিলের প্রথম সপ্তাহে আক্রান্ত হয়েছেন ১৩জন। করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন ২জন।

Manual1 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code