নেইমারকে ৯ কোটি ইউরোতে কিনছে আল হিলাল

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual3 Ad Code

স্পোর্টস ডেস্ক: আল হিলালের সঙ্গে আলোচনার পর নেইমারকে ছেড়ে দেওয়ার ব্যাপারে সম্মতি দিয়েছে প্যারিস সেন্ট জার্মেই।
দুই পক্ষ ব্রাজিলিয়ান তারকার দলবদল নিয়ে সমঝোতায় পৌঁছে গেছে। সাবেক বার্সা তারকার সৌদি আরবে যাওয়া এখন কেবল সময়ের ব্যাপার। ফরাসি গণমাধ্যম লে’কিপ বলছে এই কথা।

Manual5 Ad Code

অন্যদিকে ফরাসি সংবাদকর্মী জুলিয়েন লরেন্স এক টুইটে জানান, নেইমারের জন্য ৯ কোটি ইউরো ফি পাবে পিএসজি। আর ৩১ বছর বয়সী ব্রাজিলিয়ান ফরোয়ার্ড আল হিলালের সঙ্গে দুই বছরের চুক্তি করবেন। এই সময়ে তিনি পকেটে পুরবেন ১৬ কোটি ইউরো। চুক্তির মেয়াদ আরও এক বছর বাড়ানোর পথ খোলা রাখা হয়েছে।

Manual7 Ad Code

গত মার্চ থেকে নেইমার মাঠের বাইরে। ইনজুরিতে গোড়ালির অস্ত্রোপচারও করা হয়েছে। পিএসজিও তাকে রাখার ব্যাপারে আগ্রহী নয়, বেচে দিতে পারলেই যেন হাফ ছেড়ে বাঁচে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code