নেতৃত্বে মোসাদ্দেক, শেষ ম্যাচে ফিরলেন মাহমুদউল্লাহ

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual1 Ad Code

ডেস্ক নিউজ,ঢাকা: জিম্বাবুয়ে সফর থেকে নুরুল হাসান সোহান ছিটকে যাওয়ায় কৌশল পাল্টেছে বাংলাদেশ। শেষ টি-টোয়েন্টিতে দলে নেওয়া হয়েছে ‘বিশ্রাম’প্রাপ্ত মাহমুদউল্লাহ রিয়াদকে। আর সোহান না থাকায় নেতৃত্বভার দেওয়া হয়েছে মোসাদ্দেক হোসেন সৈকতকে। হাসান মাহমুদের বলে রবিবারের ম্যাচে আঙুলে চোট পান সোহান। তাতে শেষ টি-টোয়েন্টি তো বটেই, ওয়ানডে সিরিজ থেকেই ছিটকে গেছেন উইকেট কিপার ব্যাটার। সোহানের ইনজুরিতে শেষ ম্যাচে স্কোয়াডে ফিরেছেন মাহমুদউল্লাহ। এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সোহান আজ (সোমবার) হারারে থেকে দেশের উদ্দেশে বিমানে চড়বেন। দেশে ফিরে পুনর্বাসন প্রক্রিয়া চালিয়ে যাবেন তিনি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code