নেত্রকোনা থেকে সুনামগঞ্জ-সিলেট পর্যন্ত রেলপথ হবে: রেলমন্ত্রী

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual2 Ad Code

নিউজ ডেস্কঃ নেত্রকোনার মোহনগঞ্জ থেকে সুনামগঞ্জ হয়ে সিলেট  পর্যন্ত রেলপথ নির্মাণ করা হবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী এডভোকেট নুরুল ইসলাম সুজন।

তিনি বলেন, বর্তমান সরকার রেলপথকে গুরুত্ব দিয়ে ঢেলে সাজাচ্ছে। দেশের ৫৬টি রেল লাইনের উন্নয়নকাজ চলছে। এছাড়া চট্টগ্রাম থেকে কক্সবাজার পর্যন্ত নতুন রেলপথ নির্মাণসহ দেশের অনেকে জেলাকে রেল যোগাযোগের আওতায় আনা হচ্ছে।

Manual6 Ad Code

গতকাল শুক্রবার বিকেলে নেত্রকোনার মোহনগঞ্জে পৌর পাবলিক হলে একটি বই প্রকাশ উৎসব অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা জানান। অনুষ্ঠানে ‘মুক্তিযুদ্ধে মোহনগঞ্জ: মহেশখলা ইয়ুথ ক্যাম্প ও ডা. আখলাকুল হোসাইন আহমেদ’ নামে বইয়ের মোড়ক উন্মোচন করে তিনি। ডা. আখলাকুল হোসাইন আহমেদ মেমোরিয়াল ট্রাস্ট এই অনুষ্ঠানের আয়োজন করে।

ট্রাস্টের চেয়ারম্যান সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসানের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক সিনিয়র সচিব ও বিমান পরিচালনা পর্ষদের চেয়ারম্যান সাজ্জাদুল হাসান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাইফুল হাসান।

Manual5 Ad Code

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন- সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু, বিচারপতি এম ইনায়েতুর রহিম, একাত্তর টিভির প্রধান নির্বাহী মোজাম্মেল বাবু, প্রধানমন্ত্রী কার্যালয়ের সাবেক মুখ্যসচিব কবি ড. কামাল চৌধুরী প্রমুখ।

Manual4 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code