নোয়াখালীতে আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual3 Ad Code

নিউজ ডেস্কঃ নোয়াখালীর বেগমগঞ্জে এক আওয়ামী লীগ নেতাকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ সময় দুর্বৃত্তরা তার সঙ্গে থাকা আড়াই লক্ষ টাকা লুট করে নিয়ে যায়।

Manual8 Ad Code

নিহতের নাম আবু ছায়েদ ভূঞা রিপন (৫০)। তিনি উপজেলার মিরওয়ারিশপুর ইউনিয়ন আওয়ালীগের ১নং যুগ্ম-সাধারণ সম্পাদক। রিপন ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডের কালুয়া চাঁদপুর গ্রামের ভূঞা বাড়ির মৃত রফিক ভূঞার ছেলে।

বৃহস্পতিবার (২৮ অক্টোবর) সকাল ৭টার দিকে পুলিশ নিহতের বাড়ির সংলগ্ন মিরওয়ারিশপুর ইউনিয়নের বারিয়া হাট সংলগ্ন বাদি গাছতলা নামক এলাকা থেকে মরদেহ উদ্ধার করে। এর আগে, বুধবার দিবাগত রাত ২-৩টার মধ্যে দুর্বৃত্তরা তাকে কুপিয়ে হত্যা করে তার বাড়ির ১০০গজ পূর্বে মরদেহ ফেলে রেখে যায়।

তবে তাৎক্ষণিক পুলিশ এবং নিহতের পরিবার এ হত্যাকান্ডের কোনও কারণ জানাতে পারেনি। নিহতের স্বজনদের দাবি নিহত রিপনের সঙ্গে সকলের সুসম্পর্ক ছিল।

Manual8 Ad Code

নিহতের ছেলে ইমরান হোসেন জানান, লাল সবুজ বাস পরিবহনের বেগমগঞ্জ চৌরাস্তা বাস কাউন্টারের ম্যানেজার ছিলেন বাবা। বুধবার দিবাগত রাত ২টা থেকে ৩টার মধ্যে যে কোনও এক সময়ে বেগমগঞ্জের চৌরাস্তার লাল সবুজ বাস কাউন্টার থেকে মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন তিনি। ফেরার পথে কে বা কারা বাবাকে প্রথমে চলন্ত মোটরসাইকেলে মাথায় কুপিয়ে গুরুতর আহত করে।

এরপর মোটরসাইকেল থেকে পড়ে গেলে হাতে, পায়ে কুপিয়ে পায়ের রগ কেটে হত্যা করে বারিয়া হাট বাজার সংলগ্ন মোসলে উদ্দিন মাওলানার বাড়ির দরজায় মরদেহ রেখে চলে যায়।

ইমরান হোসেন আরো জানান, আমার অসুস্থ কাকা চিকিৎসার জন্য ঢাকায় যাওয়ার কথা ছিল। তার চিকিৎসার আড়াই লক্ষ টাকা এ সময় বাবার সঙ্গে ছিল। ওই টাকাও সন্ত্রাসীরা লুটে নেয়।

Manual1 Ad Code

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কমকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনি জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। সুরতহাল শেষে মরদেহ ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে।

ওসি মীর জাহেদুল হক রনি আরো জানান, অভিযোগের ভিত্তিতে বিষয়টি খতিয়ে দেখে দ্রুত অপরাধীদের আইনের আওতায় আনা হবে।

Manual7 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code