চারঘাট নৌপুলিশের অভিযানে ২শ বোতল ফেন্সিডিল উদ্ধার

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual2 Ad Code

চারঘাট (রাজশাহী) :
চারঘাটের মোক্তারপুর সীমান্তে অভিযান চালিয়ে ফেনডিল উদ্ধার করেছে চারঘাট নৌপুলিশ । জানা যায় শনিবার ভোর রাতে চারঘাট নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মনিরুল ইসলামের নেতৃত্বে এসআই লিয়াকত ও এএসআই খালেক সঙ্গীয় ফোর্সসহ নৌপুলিশের একটি টহলদল চকমোক্তার পুর এলাকায় পদ্মানদীতে টহল দানকালে ভারত থেকে কয়েকজন মাদকব্যবসায়ীকে আসতে দেখে ধাওয়া করলে মাদক ব্য্যবসসায়ীরা দুইটি ফেন্সিডিল বস্তা বোঝায় ফেলে পালিয়ে যায়।এ সময় নৌপুলিশ সদস্যরা দুইটি প্লাষ্টিকের বস্তা খুলে তার মধ্যে থাকা ২ শ বোতল ফেনসিডিল উদ্ধার করে।
এ ব্যাপারে চারঘাট নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ মনিরুল ইসলাম বলেন অত্র এলাকাটি মাদকসমৃদ্ধ এলাকা হিসাবে চিহ্নিত আগে থেকে শুনেছি । যার কারণে নদীপথে আমরা নিয়মিত টহল দিয়ে আসছি। তিনি বলেন অত্র এলাকাকে মাদকমুক্ত করতে নদী পথে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে। তবে এলাকাবাসীর সার্বিক সহযোগিতা প্রয়োজন বলে মনে করি। উদ্ধারকৃত ২শ বোতল ফেন্সিডিল জব্দ করে মামলার প্রস্তুতি চলছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code